1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে নতুন সহকারী কমিশনার (ভূমি) ফারাজ হাবীব খানের যোগদান ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের হামলা, গুলিবিদ্ধ ৫ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক ও হেলপার মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির

সংসদ নির্বাচনে এককভাবে অংশ নেবে এনসিপি : নাহিদ

  • আপডেট টাইম :: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এককভাবে অংশ নেবে এবং ৩০০ আসনেই প্রার্থী মনোনয়ন দেবে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার (৫ নভেম্বর) নারায়ণগঞ্জে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানিয়েছেন নাহিদ।

তিনি বলেন, ‘আমরা এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। সেইক্ষেত্রে ৩০০ আসনই আমাদের লক্ষ্য। তবে যারা ফ্যাসিবাদবিরোধী এবং গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে অগ্রণী ভূমিকা পালন করেছেন, সেটা খালেদা জিয়ার কথা আমাদের নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন। উনাদের বিষয়ে উনাদের সম্মানে হয়তো আমরা সেসব জায়গায় প্রার্থী দেব না, এছাড়া সর্বাধিক আসনে আমরা শাপলা কলির জন্য প্রার্থী দেব।’

বাংলাদেশের নির্বাচনের সংস্কৃতিকে চ্যালেঞ্জ করার কথা জানিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষের কাছে আমরা আহ্বান জানিয়েছি। বাংলাদেশের ইতিহাসে নির্বাচনের যে সংস্কৃতি, আমরা দেখি যাদের টাকা আছে, যারা এলাকায় গডফাদারগিরি করে তারা নির্বাচন করে। সেই সংস্কৃতিকে আমরা এবার চ্যালেঞ্জ করতে চাই। বরং এলাকার গ্রহণযোগ্য মানুষ, সাধারণ মানুষের পাশে যাকে পাওয়া যায় তাদেরকে জনপ্রতিনিধি হিসেবে আমরা সংসদে দেখতে চাই।’

অন্য দলের সাথে জোটের বিষয়ে তিনি জানান, ‘সমঝোতা বা জোট এটার বিষয়ে আমরা বলেছি- অবশ্যই এটা রাজনৈতিক বা আদর্শিক জায়গা থেকে হতে পারে। যদি সে রকম কোনো সম্ভাবনা তৈরি হয়, যেমন জুলাই সনদের বিষয়টা আছে। জুলাই সনদে সংস্কারের যে দাবিগুলা আছে সেগুলার সাথে যদি কোনো দল ঐক্যবদ্ধ বা সংহতি প্রকাশ করে সেক্ষেত্রে আমরা জোটের বিষয়টা বিবেচনা করব।

এই মাসের ১৫ তারিখের মধ্যেই এনসিপির প্রাথমিক প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে বলেও জানান নাহিদ ইসলাম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com