1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নাটোরে ট্রাক-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত তিন, আহত ৫ ঈদের ছুটি শেষে আজ থেকে খুলছে অফিস-আদালত ও ব্যাংক ফেনী-৩ আসনের সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার নালিতাবাড়ীতে চেয়ারম্যান প্রার্থী ফরহাদের ঈদ শুভেচ্ছা বিনিময় নালিতাবাড়ীতে সভাপতি-সম্পাদক প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত কলম্বিয়ায় ১২১ সেনা নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩৩ বিএনপি নেতা-কর্মীদের পেছনে রাডার ফিট করে দিয়েছি: মির্জা ফখরুল পেন্টাগনের সংবাদ সম্মেলনে নিজেদেরই সংবাদমাধ্যম নিষিদ্ধ শেরপুরে সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ চুরি জাইমা রহমানের চেলসিতে খেলা নিয়ে সমালোচনার ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

গাজীপুরে পেট্রোল বোমাসহ ছাত্রলীগ-স্বেচ্ছাসেবক লীগের ৩ নেতা আটক

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

গাজীপুর : গাজীপুর সদর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ফিনিক্স হ্যাচারির দক্ষিণ পাশ থেকে পেট্রোল বোমাসহ দুই ছাত্রলীগ নেতা ও এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে আটক করেছে পুলিশ।

বুধবার (১২ নভেম্বর) রাতে সন্দেহজনকভাবে অবস্থান করায় স্থানীয় জনতা তাদের আটক করে পুলিশে খবর দেয়। পরে জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে তিনজনকে আটক করেন। তাদের কাছ থেকে পেট্রোল বোমা ও লোহার পাইপ উদ্ধার করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন- ভাওয়ালগড় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নোমান (২৮), দপ্তর সম্পাদক আকাশ (২৫) এবং ভাওয়ালগড় ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক রাসেল (৩৫)।

জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদ আহমেদ জানান, ‘আটক তিনজনকে থানায় নেয়া হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। তিনি আরও বলেন, ‘বিশৃঙ্খলা ঠেকাতে পুলিশ সতর্ক ও তৎপর রয়েছে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com