1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নাটোরে ট্রাক-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত তিন, আহত ৫ ঈদের ছুটি শেষে আজ থেকে খুলছে অফিস-আদালত ও ব্যাংক ফেনী-৩ আসনের সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার নালিতাবাড়ীতে চেয়ারম্যান প্রার্থী ফরহাদের ঈদ শুভেচ্ছা বিনিময় নালিতাবাড়ীতে সভাপতি-সম্পাদক প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত কলম্বিয়ায় ১২১ সেনা নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩৩ বিএনপি নেতা-কর্মীদের পেছনে রাডার ফিট করে দিয়েছি: মির্জা ফখরুল পেন্টাগনের সংবাদ সম্মেলনে নিজেদেরই সংবাদমাধ্যম নিষিদ্ধ শেরপুরে সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ চুরি জাইমা রহমানের চেলসিতে খেলা নিয়ে সমালোচনার ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

বুদ্ধিজীবী কবরস্থান থেকে ১০ ককটেল-পেট্রোল বোমা উদ্ধার

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

ঢাকা : রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান থেকে পরিত্যক্ত অবস্থায় ছয়টি পেট্রোল বোমা ও চারটি ককটেল উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় র‌্যাব-২ থেকে পাঠানো বার্তায় এই তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, সন্ধ্যা ৬টায় র‍্যাব-২ এর বিশেষ অভিযানে মোহাম্মদপুর থানার রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান থেকে পরিত্যক্ত অবস্থায় ছয়টি পেট্রোল বোমা ও চারটি ককটেল উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, ১৩ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের ডাকা লকডাউনকে কেন্দ্র করে দুর্বৃত্তরা মোহাম্মদপুর থানাধীন তিন রাস্তা, রায়েরবাজার এলাকাসহ মোহাম্মদপুর এলাকায় নাশকতা করার জন্য এসব পেট্রোল বোমা ও ককটেল মজুত করা হয়।

বার্তায় আর বলা হয়েছে, এসব বস্তু র‍্যাব হেডকোয়ার্টারের বোম ডিসপোজাল ইউনিট দিয়ে ধ্বংসের প্রক্রিয়া চলমান রয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com