1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বদলিজনিত কারণে শেরপুরে সহকারী কমিশনার মাসুদুর রহমানকে বিদায় চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা পুলিশের ঊধ্বর্তন ১৭ কর্মকর্তাকে বদলি, প্রজ্ঞাপন জারি নকলায় মাদকসেবীর জেল ও চার ফার্মেসির জরিমানা সাপের কামড়ে নিহত শাহিনের পরিবারের পাশে জেলা প্রশাসন জমি বিরোধে আইনুল হক হত্যা: শ্রীবরদী থেকে প্রধান আসামি মুরাদ গ্রেপ্তার পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফর স্থগিত ভূগর্ভস্থ পানির চাপ কমাতে লবণাক্ত পানি শোধনের নির্দেশ প্রধানমন্ত্রীর ঘরে ফেরার আকুতি: বিশ্বের কাছে ১০ মিনিট সময় চায় লাখো রোহিঙ্গা

প্রধান উপদেষ্টা নিজের স্বাক্ষরিত জুলাই সনদ নিজেই লঙ্ঘন করেছেন

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : প্রধান উপদেষ্টা ভাষণের মাধ্যমে স্বাক্ষরিত জুলাই সনদ লঙ্ঘন করেছেন বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, প্রধান উপদেষ্টা মূল দলিল থেকে সরে গেছেন। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) প্রধান উপদেষ্টার ভাষণের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ কথা বলেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, সংবিধান সংস্কার পরিষদ নতুন ধারণা। জাতীয় ঐকমত্য কমিশনে এই বিষয়টি নিয়ে কোনো আলোচনা হয়নি। তিনি বলেন, সংকট সৃষ্টি করেছেন জুলাই জাতীয় ঐকমত্য কমিশন এবং সরকার নিজেই স্বাক্ষরিত জুলাই সনদ লঙ্ঘন করেছে।

গণভোটের চারটি প্রশ্ন জনগণের ওপর জবরদস্তি বলে মন্তব্য করেন সালাহউদ্দিন। তিনি বলেন, গণভোটের জন্য চারটি প্রশ্নের একটি পিআর নিয়ে ভিন্নমত আছে। এনিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। এটা পরিষ্কার সনদের লঙ্ঘন। পিআর নিয়ে হ্যাঁ বা না বলার প্রস্তাবের মাধ্যমে জনগণকে জবরদস্তি করা হচ্ছে বলে দাবি করেন বিএনপির এই নেতা।

স্বাক্ষরিত জুলাই সনদের বহির্ভূত জবরদস্তিমূলক কোনো প্রস্তাব আরোপ করা হয়, তা মানতে রাজনৈতিক দল বাধ্য নয় বলে উল্লেখ করে সালাহউদ্দিন বলেন, এতে ঐক্যের পরিবর্তে জাতীয়ভাবে বিভাজন তৈরির চেষ্টা করা হলে, তা নিয়ে প্রশ্ন থেকে গেলো।

রাষ্ট্রপতির আদেশ জারির ক্ষমতা নাই বলে উল্লেখ করে সালাহউদ্দিন আরও বলেন, শুধু রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন। এখন এই আদেশের মর্যাদা কী হবে তা বিচার বিভাগ নির্ধারণ করবে। এটার আইনি ভিত্তি কতটুকু আছে, তা নিয়ে প্রশ্ন আছে।

সংসদ নির্বাচনের দিনে গণভোট করার সিদ্ধান্তে একমত বিএনপি বলে জানান সালাহউদ্দিন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com