1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমক, যা বলছেন নেটিজেনরা আজ বঙ্গভবনে যাবেন রাষ্ট্রপতি, দেওয়া হবে গার্ড অব অনার ওড়িশা উপকূলে বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে ডুবে গেছে কার্গো জাহাজ নেত্রকোনায় শিক্ষার্থীদের দিনব্যাপী বিতর্ক কর্মশালা নালিতাবাড়ীতে জাসাসের আহ্বায়ক কমিটি গঠন শেরপুরে ২২৫ শিক্ষাপ্রতিষ্ঠানে এমপির ক্রীড়া সামগ্রী বিতরণ শেরপুরে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে জামায়াতের আলোচনা সভা ‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ

বিজয় দিবসে অস্থিরতার কোনো সম্ভাবনা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • আপডেট টাইম :: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

ঢাকা : বিজয় দিবসে অস্থিরতা তৈরির কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার (১৯ নভেম্বর) দুপুরে সচিবালয়ে মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে সার্বিক নিরাপত্তা সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়ার পর কিছুটা রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হয়েছে। এক্ষেত্রে বিজয় দিবস উপলক্ষে কোনো নাশকতা কিংবা অন্য কোনো সমস্যা আছে কি না জানতে চাইলে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘রায়ের পরে কোনো ধরনের অস্থিরতা সৃষ্টি হয়নি। বিজয় দিবসেও কোনো অস্থিরতার সম্ভাবনা নেই।’

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আগেও যেভাবে হয়েছে এবারও একইভাবে হবে। বরং আগের থেকে আরও বেশি হবে। তবে গতবারও প্যারেড হয়নি, এবারও প্যারেড হচ্ছে না।’

আশা প্রকাশ করে তিনি বলেন, ‘জাতীয় বিজয় দিবস যেন সবাই ভালোভাবে উদযাপন করতে পারে।’

গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া কাউকে উঠিয়ে নেওয়া ঠিক না হলেও গতকাল রাতে একজন সাংবাদিককে ডিবি পরিচয়ে বাসা থেকে তুলে নেওয়া হয় এবং সকালে তাকে ছেড়ে দেওয়া হয়েছে- এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এ জিনিসটা আপনার কাছে প্রথম শুনলাম, ইনভেস্টিগেশন করার পর হয়তো আমি জানতে পারবো।’

এক্ষেত্রে পুলিশের অপরাধ হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আগে আমি দেখবো।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com