1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমক, যা বলছেন নেটিজেনরা আজ বঙ্গভবনে যাবেন রাষ্ট্রপতি, দেওয়া হবে গার্ড অব অনার ওড়িশা উপকূলে বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে ডুবে গেছে কার্গো জাহাজ নেত্রকোনায় শিক্ষার্থীদের দিনব্যাপী বিতর্ক কর্মশালা নালিতাবাড়ীতে জাসাসের আহ্বায়ক কমিটি গঠন শেরপুরে ২২৫ শিক্ষাপ্রতিষ্ঠানে এমপির ক্রীড়া সামগ্রী বিতরণ শেরপুরে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে জামায়াতের আলোচনা সভা ‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ

মেট্রোরেল লাইনের ওপর পড়ল ড্রোন, সাময়িকভাবে বন্ধ চলাচল

  • আপডেট টাইম :: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

ঢাকা : রাজধানীতে মেট্রোরেলের লাইনের ওপর ড্রোন পড়ে যাওয়ায় চলাচল ৯ মিনিট বন্ধ ছিল। শনিবার (২২ নভেম্বর) রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

এতে বলা হয়, মেট্রোরেলের সম্মানিত যাত্রীসাধারণের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, উত্তরা সেন্টার ও উত্তরা দক্ষিণ স্টেশনের মাঝে মেট্রোরেল লাইনের ওপর ড্রোন পতিত হওয়ায় মেট্রোরেল চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে। তবে ড্রোন অপসারণ করামাত্র ট্রেন চলাচল আবারও স্বাভাবিক হয়েছে।

বিজ্ঞপ্তিতে সাময়িক এ অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখপ্রকাশও করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

উল্লেখ্য, সম্প্রতি মেট্রোরেল কর্তৃপক্ষের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। নাশকতাসহ যেকোনো ধরনের অস্বাভাবিক পরিস্থিতি মোকাবিলায় সতর্কতার অংশ হিসেবে এমন পদক্ষেপ নেওয়া হয়। গত ৯ নভেম্বর ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলমের সই এক অফিস আদেশে ছুটি বাতিলের বিষয়টি জানানো হয়।

ওইদিন ডিমটিসিএলের অফিস আদেশে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ডিএমটিসিএলের মেট্রোরেল ভবন, ডিপো এলাকা, মেট্রোরেল স্টেশন, ডিএমটিসিএলের আওতাধীন বিভিন্ন প্রকল্প ও সংশ্লিষ্ট অন্যান্য স্থাপনায় নিয়োজিত কর্মকর্তা–কর্মচারীর সব ধরনের ছুটি বাতিল করা হলো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com