1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমক, যা বলছেন নেটিজেনরা আজ বঙ্গভবনে যাবেন রাষ্ট্রপতি, দেওয়া হবে গার্ড অব অনার ওড়িশা উপকূলে বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে ডুবে গেছে কার্গো জাহাজ নেত্রকোনায় শিক্ষার্থীদের দিনব্যাপী বিতর্ক কর্মশালা নালিতাবাড়ীতে জাসাসের আহ্বায়ক কমিটি গঠন শেরপুরে ২২৫ শিক্ষাপ্রতিষ্ঠানে এমপির ক্রীড়া সামগ্রী বিতরণ শেরপুরে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে জামায়াতের আলোচনা সভা ‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ

রাজধানীর মহাখালীতে চলন্ত বাসে আগুন

  • আপডেট টাইম :: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

ঢাকা : ঢাকার মহাখালী এলাকায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২২ নভেম্বর) রাত ৯টার দিকে বটতলা এলাকায় দুর্যোগ ও ত্রাণ অধিদপ্তরের সামনের সড়কে বাসটিতে আগুন ধরে যায়। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত ৯টা ৪৫ মিনিট পর্যন্ত বাসটিতে আগুন জ্বলতে দেখা গেছে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. শাহজাহান বলেন, মহাখালী দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সামনে বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন লেগেছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com