1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বদলিজনিত কারণে শেরপুরে সহকারী কমিশনার মাসুদুর রহমানকে বিদায় চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা পুলিশের ঊধ্বর্তন ১৭ কর্মকর্তাকে বদলি, প্রজ্ঞাপন জারি নকলায় মাদকসেবীর জেল ও চার ফার্মেসির জরিমানা সাপের কামড়ে নিহত শাহিনের পরিবারের পাশে জেলা প্রশাসন জমি বিরোধে আইনুল হক হত্যা: শ্রীবরদী থেকে প্রধান আসামি মুরাদ গ্রেপ্তার পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফর স্থগিত ভূগর্ভস্থ পানির চাপ কমাতে লবণাক্ত পানি শোধনের নির্দেশ প্রধানমন্ত্রীর ঘরে ফেরার আকুতি: বিশ্বের কাছে ১০ মিনিট সময় চায় লাখো রোহিঙ্গা

সমঝোতা হবে না, ৩০০ আসনে প্রার্থী দেবে এনসিপি: নাহিদ ইসলাম

  • আপডেট টাইম :: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য এনসিপি কোনো দল বা শক্তির সঙ্গে আসনের বিনিময়ে সমঝোতা করবে না বলে জানিয়েছেন দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।

রোববার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, “জাতীয় নাগরিক পার্টি এককভাবে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার চেষ্টা করছে।

আমাদের রাজনীতি আমরা নিজেদের হাতেই এগিয়ে নিয়ে যেতে চাই। নির্বাচনী ইশতেহার ও নীতি-আদর্শের সঙ্গে যদি কোনো দল বা শক্তি ঐকমত্য পোষণ করে, তাহলে আমাদের আলোচনা হতে পারে। তবে ক্ষমতা বা আসনের জন্য কারও সঙ্গে কোনো সমঝোতা হবে না।

তিনি আরও বলেন, “যদি একটি আসনও না পাই, এনসিপি তার নীতি ও লক্ষ্য থেকে সরে যাবে না। আমরা সর্বদা জনগণের কাছে আমাদের প্রক্রিয়া স্বচ্ছভাবে তুলে ধরতে চেষ্টা করি। যদি কোনো জোট বা আলোচনা হয়, তা আমরা খোলামেলা জানাবো।”

নাহিদ ইসলাম জানান, সারাদেশ থেকে মনোনয়ন প্রত্যাশীরা আবেদন করেছেন এবং তাদের সঙ্গে মতবিনিময় করা হবে। তিনি বলেন, দলের আহ্বান নতুন ও সাধারণ নাগরিকদের প্রতি, যারা রাজনীতি শুরু করতে চায়, গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকারবদ্ধ।

তিনি আরও বলেন, “গণঅভ্যুত্থানের পর সবাই নতুন করে স্বপ্ন দেখছে। অনেকেই আগে রাজনীতি বা নির্বাচনের কথা ভাবেননি, এবার তারা সম্ভাবনা দেখছেন এবং নতুন করে স্বপ্ন দেখছেন।”

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com