1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমক, যা বলছেন নেটিজেনরা আজ বঙ্গভবনে যাবেন রাষ্ট্রপতি, দেওয়া হবে গার্ড অব অনার ওড়িশা উপকূলে বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে ডুবে গেছে কার্গো জাহাজ নেত্রকোনায় শিক্ষার্থীদের দিনব্যাপী বিতর্ক কর্মশালা নালিতাবাড়ীতে জাসাসের আহ্বায়ক কমিটি গঠন শেরপুরে ২২৫ শিক্ষাপ্রতিষ্ঠানে এমপির ক্রীড়া সামগ্রী বিতরণ শেরপুরে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে জামায়াতের আলোচনা সভা ‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ

খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

  • আপডেট টাইম :: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

সাইফুল ইসলাম জুয়েল, ঝিনাইগাতী (শেরপুর) সংবাদদাতা: শেরপুরের ঝিনাইগাতীতে খুচরা সার বিক্রেতা আইডি কার্ডধারীদের বহাল রাখার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে ঝিনাইগাতী উপজেলা শাখার খুচরা সার বিক্রেতা এসোসিয়েশন। রোববার (২৩ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদের মেইন ফটকের সামনে অনুষ্ঠিত এক মানববন্ধনে, সার খুচরা ডিলার এসোসিয়েশনের সভাপতি ফজলুল করিম, সাধারণ সম্পাদক ইমদাদুল হক ঝন্টু সহ বক্তারা বলেন, প্রত্যেক ইউনিয়নে ৯টি করে মোট ৬৩ জন সার বিক্রেতা নিয়মিত ভাবে সার বিক্রি করে আসছে।

গত ১৬ নভেম্বর ২০২৫ ইং তারিখে প্রকাশিত প্রজ্ঞাপন মতে আগামী ৩১ মার্চ ২০২৬ ইং পর্যন্ত খুচরা সার বিক্রেতা হিসেবে বলবৎ থাকবে কিন্তু উক্ত তারিখের পর হইতে প্রজ্ঞাপন অনুযায়ী আমাদের ক্রয়-বিক্রয় কার্যক্রম বন্ধ হয়ে যাবে। এতে আমাদের খুচরা সার ব্যবসা পরিচালনা বন্ধ হয়ে গেলে অপূরণীয় ক্ষতি হইবে।

অন্যদিকে জীবন জীবিকা আয়-রোজগারও বন্ধ হয়ে যাবে। দীর্ঘদিন যাবৎ এই পেশায় নিয়োজিত থাকায় কৃষক পর্যায়ে আমাদের ২৫-৫০ লক্ষ টাকা পর্যন্ত বাকী রয়েছে এবং আমাদের কাছে ব্যাংক ও বিভিন্ন এনজিও লক্ষ লক্ষ টাকা ঋণ পাওনা এবং বিভিন্ন কোম্পানি ও মাহাজনরা আমাদের থেকে লক্ষ লক্ষ টাকা পাওনাদার।

খুচরা সার ডিলার না থাকলে এলাকার কৃষকরা কৃষি পন্য উৎপাদন ব্যহত হবে। সেইহেতু ২০২৫ সার নীতিমালা বাতিল করে পূর্বের নীতিমালা অনুযায়ী খুচরা সার ডিলার বহাল রাখার অনুরোধ জানানো হয়।

প্রায় আধঘন্টা ব্যাপী মানববন্ধন শেষে সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম রাসেল বরাবর স্মারকলিপি প্রদান করে ঝিনাইগাতী উপজেলার সার খুচরা ডিলার এসোসিয়েশন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com