1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পাহাড়ি ঢলে শেরপুর-নালিতাবাড়ী সড়কের ৩০ মিটার বিধ্বস্ত, নিম্নাঞ্চলে ঢলের পানি চলন্ত বাসে যাত্রী তোলা নিয়ে মারামারি, প্রাণ গেল পথচারীর! নেত্রকোণায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জলবায়ু পরিবর্তনে সমন্বিত উদ্যোগের আহ্বান নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বেসরকারি হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধিদল বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকা থেকে ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী সিলেটে টিলা ধসে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত মীর শাহে আলমকে টার্গেট করে প্রধানমন্ত্রীকে বিতর্কিত করার অপচেষ্টা চলছে: রাশেদ খাঁন বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী

বিএনপি প্রার্থী বুলেট দিয়ে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চান: জামায়াত আমির

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : পাবনার ইশ্বরদীতে যে সহিংস ঘটনা ঘটেছে, তা হঠাৎ করে হয়নি বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তার দাবি, ঘটনাটি প্রমাণ করেছে—ব্যালট নয়, বিএনপি প্রার্থী বুলেট দিয়ে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চান।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই মন্তব্য করেন।

স্ট্যাটাসে তিনি লেখেন, ইশ্বরদীতে ঘটে যাওয়া সহিংসতার পেছনে বিএনপির দলীয় প্রার্থীর ‘অসহিষ্ণু, অগণতান্ত্রিক ও উসকানিমূলক’ বক্তব্য ও কর্মকাণ্ড দায়ী। তার মতে, এসব আচরণ বারবারই প্রমাণ করছে—এটি কোনো ব্যালটের লড়াই নয়; বরং ‘বুলেট দিয়ে সন্ত্রাসের রাজত্ব কায়েমের চেষ্টা।’

জামায়াত আমির আরও বলেন, প্রশাসন সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দিয়ে আসছে। এখন জনগণ দেখতে চায়, বাস্তবে প্রশাসন কী পদক্ষেপ নেয়। তবে সব সন্ত্রাসীর উদ্দেশে তার বার্তা—জামায়াত কোনো সন্ত্রাসের কাছে মাথা নত করবে না।

তিনি জানান, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে তাদের লড়াই আরও জোরদার হবে। সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন অব্যাহত থাকবে বলেও মন্তব্য করেন তিনি। তার ভাষায়, ‘ইনশাআল্লাহ আমরা থামব না।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com