1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
রুমায় নির্মাণের এক বছরের মাথায় ভাঙন, নতুন সড়ক প্রকল্পেও প্রশ্ন খেটে খাওয়া মানুষের জন্য দেওয়া বাজেটকে অনেকে চানাচুর বলে: প্রধানমন্ত্রী পানের পিক ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা মেসি উন্মাদনায় মেতেছেন তারকারা ভয়াবহ ফাউল করেও ছাড় পেলেন মেসি, নেট দুনিয়ায় তুমুল ঝড় এমপিও বন্ধ হতে যাওয়া প্রতিষ্ঠানপ্রধানদের তালিকা প্রকাশ সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, সড়কপথে মৌলভীবাজারের উদ্দেশে রওনা প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ মেসির হ্যাটট্রিকে জয় দিয়ে বিশ্বকাপ শুরু আর্জেন্টিনার বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক করলেন লিওনেল মেসি

জ্বালানি তেলের দাম লিটারপ্রতি বাড়লো ২ টাকা

  • আপডেট টাইম :: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : দেশে স্বয়ংক্রিয় মূল্য সমন্বয় পদ্ধতির আওতায় ডিসেম্বর ২০২৫ মাসের জন্য সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২ টাকা করে বাড়িয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। বিশ্ববাজারে মূল্যের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে সংশোধিত প্রাইসিং ফর্মুলা অনুযায়ী রোববার (৩০ নভেম্বর) এ দাম সমন্বয় করা হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) থেকে এ দাম কার্যকর হবে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী— ডিজেলের দাম ১০২ টাকা থেকে বেড়ে ১০৪ টাকা, অকটেন ১২২ টাকা থেকে বেড়ে ১২৪ টাকা, পেট্রল ১১৮ টাকা থেকে বেড়ে ১২০ টাকা, কেরোসিন ১১৪ টাকা থেকে বেড়ে ১১৬ টাকা করা হয়েছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আরিফ সাদেক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com