1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফর স্থগিত ভূগর্ভস্থ পানির চাপ কমাতে লবণাক্ত পানি শোধনের নির্দেশ প্রধানমন্ত্রীর ঘরে ফেরার আকুতি: বিশ্বের কাছে ১০ মিনিট সময় চায় লাখো রোহিঙ্গা ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা নালিতাবাড়ীতে পৃথক ঘটনায় পাঁচ মরদেহ উদ্ধার দেড় বছর পর রাসেল মিয়া হত্যা রহস্য উদঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি শেরপুরে পশুখাদ্য প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা শেরপুরে প্রায় সাড়ে ৪ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ নালিতাবাড়ীতে এমপির ১৫০০ গাছের চারা বিতরণ

চোরাগলিতে হাঁটার চেষ্টা করলে আরেকটা ৫ আগস্ট হবে: জামায়াত আমির

  • আপডেট টাইম :: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক: নির্বাচনে জনগণ ভোট না দিলেও অনেকে ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা করছে মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, চোরাগলিতে হাঁটার চেষ্টা করলে দেশে আরেকটা ৫ আগস্ট ফিরিয়ে আনা হবে।

সোমবার (১ ডিসেম্বর) দুপুরে খুলনা নগরীর শিববাড়ি মোড়ে জুলাই জাতীয় সনদ বাস্তবায়, জাতীয় নির্বাচনের আগে গণভোটসহ ৫ দফা দাবিতে জামায়াতে ইসলামী, বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ ৮ দলের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, স্বাধীনতার ৫৪ বছর আমরা দেখেছি। আগের চেয়ে চাঁদার রেট বেড়ে গেছে। মানুষ বলে আগেও ভালো ছিলাম না, এখন আরও খারাপ। কোনো ইসলামীক দল চাঁদাবাজিতে জড়িত না৷ ক্ষমতায় না গিয়ে অনেকে ক্ষমতার দাপট দেখাচ্ছে। আগামী নির্বাচনে ছলে বলে কৌশলে জিততে চাচ্ছে৷ এই বাংলাদেশে তা আর হবে না। ভোটের পাহারাদার হিসেবে আমরা লড়ব। জনগণ পোস্টার দেখে সিদ্ধান্ত নেয় না।

জামায়াত আমির আরও বলেন, কেউ কেউ ৭২ এর সংবিধান কামড় দিয়ে থাকতে চায়। কেউ যদি এর পক্ষে কথা বলে সে জিয়াউর রহমানের বিরুদ্ধে কথা বলবে। যারা জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে ভালোবাসে তারা ভুলেও ৭২ এর সংবিধান এর কথা বলবেন না। ৫ দফা কর্মসূচি ঘোষণা করেছি তা আদায় না হওয়া পর্যন্ত লড়াই চলবে বলে জানান তিনি।

এছাড়াও দাবি উপস্থাপনের পাশাপাশি আগামী নির্বাচনের নানা প্রস্তুতি ও প্রত্যাশার কথা উঠে আসে ৮ দলের নেতাদের বক্তব্যে। একই সঙ্গে দল-মতের ঊর্ধ্বে উঠে অসুস্থ বেগম খালেদা জিয়ার জন্য দোয়ার কথাও জানান তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com