1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বদলিজনিত কারণে শেরপুরে সহকারী কমিশনার মাসুদুর রহমানকে বিদায় চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা পুলিশের ঊধ্বর্তন ১৭ কর্মকর্তাকে বদলি, প্রজ্ঞাপন জারি নকলায় মাদকসেবীর জেল ও চার ফার্মেসির জরিমানা সাপের কামড়ে নিহত শাহিনের পরিবারের পাশে জেলা প্রশাসন জমি বিরোধে আইনুল হক হত্যা: শ্রীবরদী থেকে প্রধান আসামি মুরাদ গ্রেপ্তার পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফর স্থগিত ভূগর্ভস্থ পানির চাপ কমাতে লবণাক্ত পানি শোধনের নির্দেশ প্রধানমন্ত্রীর ঘরে ফেরার আকুতি: বিশ্বের কাছে ১০ মিনিট সময় চায় লাখো রোহিঙ্গা

এবারও খালেদা জিয়ার সফরসঙ্গী সেই ফাতেমা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি জানান, বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) মধ্যরাতের পর অথবা শুক্রবার সকালেই খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হতে পারে। এবারের যাত্রায় মোট ১৪ জন খালেদা জিয়ার সঙ্গে থাকবেন, যার মধ্যে রয়েছেন ৬ জন চিকিৎসক।

আগের মতো এবারও তার সফরসঙ্গীর তালিকায় রয়েছে দীর্ঘদিনের গৃহসহায়িকা ফাতেমা বেগমের নাম। বহু বছর ধরে তিনি খালেদা জিয়ার সঙ্গে কাজ করে যাচ্ছেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এবার লন্ডন সফরে বেগম খালেদা জিয়ার সঙ্গে দুই গৃহপরিচারিকা—ফাতেমা বেগম ও রুপা সিকদার—সঙ্গী হিসেবে থাকবেন।

জানা যায়, গৃহপরিচারিকা ফাতেমা বেগম ২০১০ সাল থেকে খালেদা জিয়ার ছায়াসঙ্গীর দায়িত্ব পালন করছেন। ২০১৮ সালে তিনি স্বেচ্ছায় খালেদা জিয়ার সঙ্গে কারাগারেও অবস্থান করেছিলেন। খালেদা জিয়া হাসপাতালে ভর্তি হলে ফাতেমা বেগমও সবসময় হাসপাতালেই থাকেন।

২০১৩ সালের ২৯ ডিসেম্বর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের প্রতিবাদে আন্দোলনে বেগম খালেদা জিয়াকে যখন গুলশান কার্যালয়ের সামনে আটকে দেওয়া হয়েছিল, তখনও পতাকা হাতে তার পাশে দাঁড়িয়ে ছিলেন ফাতেমা। ফাতেমার গ্রামের বাড়ি ভোলায়। চলতি বছরের ৭ জানুয়ারি চিকিৎসার জন্য লন্ডন যান বেগম খালেদা জিয়া। তখনো তার সঙ্গী ছিলেন ফাতেমা বেগম।

এবারের খালেদা জিয়ার সঙ্গে লন্ডনে যাবেন—পুত্রবধূ সৈয়দা শামিলা রহমান, ডা. জাহিদ হোসেন, ডা. এনামুল হক চৌধুরী (চেয়ারপারসনের উপদেষ্টা), ডা. ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী, ডা. সাহাবুদ্দিন তালুকদার, ডা. নুরুদ্দিন আহমেদ, ডা. মোহাম্মদ জাফর ইকবাল, ডা. মোহাম্মদ আল মামুন, হাসান শাহরিয়ার ইকবাল (এসএসএফ), সৈয়দ সামিন মাহফুজ (এসএসএফ), আব্দুল হাই মল্লিক (ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহকারী), মাসুদের রহমান (অ্যাসিস্ট্যান্ট প্রাইভেট সেক্রেটারি), ফাতেমা বেগম (গৃহকর্মী), রুপা শিকদার (গৃহকর্মী)।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com