1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আদমজী ইপিজেডে ভূত আতঙ্ক, একদিনের ছুটি ঘোষণা টেস্ট র‍্যাংকিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ পাউরুটি কিনতে গিয়ে আপন ২ বোনকে ধর্ষণচেষ্টা, দোকানি পলাতক ছাদে মাদক সেবন দেখে ফেলায় একই পরিবারের চারজনকে হত্যা, আটক ২ রাজনৈতিক মতাদর্শ নয়, পেশাগত যোগ্যতা হবে পদোন্নতির মানদণ্ড: প্রধানমন্ত্রী দ্বিতীয় দিনেই ইনিংস ব্যবধানে টেস্ট হারল বাংলাদেশ বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম, দেওয়া হলো গার্ড অব অনার খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমক, যা বলছেন নেটিজেনরা আজ বঙ্গভবনে যাবেন রাষ্ট্রপতি, দেওয়া হবে গার্ড অব অনার ওড়িশা উপকূলে বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে ডুবে গেছে কার্গো জাহাজ

‎নকলায় কৃষি কর্মকর্তাকে হেনস্তা: ছাত্রদলের বহিস্কৃত নেতা রাহাত গ্রেফতার

  • আপডেট টাইম :: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫

নকলা (শেরপুর) : নকলা উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মুরসালিন মেহেদীকে মারধরের ঘটনায় বহিষ্কৃত ছাত্রদল নেতা রাহাত হাসান কাইয়ুমকে গ্রেফতার করেছে পুলিশ।

গত বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুর ১টার দিকে শেরপুর শহরের বটতলা এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

‎গত ৫ নভেম্বর সরকারি কৃষি প্রণোদনা দিতে অস্বীকৃতি জানানোয় উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মুরসালিনকে মারধরের অভিযোগ ওঠে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাহাত হাসান কাইয়ুম ও তার সহযোগী ফজলুর রহমানের বিরুদ্ধে। এ ঘটনায় পরদিন রাতে ভুক্তভোগী কর্মকর্তা নকলা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।

এর আগে গত ১২ নভেম্বর রাজধানী ঢাকা থেকে নকলা থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের যৌথ অভিযানে সহযোগী আসামি ফজলুর রহমানকে গ্রেফতার করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com