1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

ঝিনাইগাতীতে জমি সংক্রান্ত বিরোধে প্রাণনাশের হুমকির অভিযোগ

  • আপডেট টাইম :: রবিবার, ১ মার্চ, ২০২৬

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে মারপিটের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে চাচাতো ভাইদের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ হুমায়ুন মিয়া (৪৫) ঝিনাইগাতী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার হলদীবাটা এলাকার বাসিন্দা মোঃ হুমায়ুন মিয়া দাবি করেন, তার পিতা মোঃ সফি উদ্দিন ক্রয়সূত্রে গিলাগাছা ধারাপানি মৌজায় কয়েকটি দাগ ও খতিয়ানের মোট ৩-৩০.৪৯ শতাংশ জমির মালিক হন এবং দীর্ঘদিন ধরে তা ভোগদখল করে আসছেন। তবে জমিটি তাদের বসতবাড়ি থেকে দূরে এবং অভিযুক্তদের বাড়ির পাশেই হওয়ায় বিবাদীরা জোরপূর্বক জমি দখল করে রেখেছেন বলে অভিযোগ করেন তিনি।

এ ঘটনায় অভিযুক্ত গিলাগাছা ধারাপানি এলাকার ০৪ গৌরিপুর ইউনিয়ন এর ০৩ নং ওয়ার্ড যুবলীগ এর সাধারন সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম (৪৪) ও বিএনপি শ্রমিক দলের মোঃ শাহা আলম (৪৩)-এর নাম উল্লেখ করা হয়েছে। তারা সম্পর্কে অভিযোগকারীর চাচাতো ভাই। অভিযোগে আরও ৪/৫ জন অজ্ঞাতনামা ব্যক্তিকেও আসামি করা হয়েছে। ভুক্তভোগী পরিবারের দাবি, গত ২৪ জানুয়ারি ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ১২ টার দিকে তিনি অভিযুক্তদের বাড়িতে গিয়ে জমি বুঝিয়ে দেওয়ার অনুরোধ করলে তারা অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং লাঠিসোটা নিয়ে মারধরের জন্য তেড়ে আসেন। এ সময় স্থানীয় কয়েকজন ও সাক্ষীরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে রক্ষা করেন। পরে অভিযুক্তরা তাকে প্রাণনাশের হুমকিও দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

স্থানীয়ভাবে একাধিকবার সালিশের মাধ্যমে চেষ্টা করা হলেও সমাধান না হওয়ায় অবশেষে তিনি থানায় অভিযোগ দায়ের করেন বলে জানান। এ বিষয়ে ঝিনাইগাতী থানার পক্ষ থেকে জানানো হয়েছে,লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পিটিশনটি কোর্টে প্রেরণ করা হয়েছে। এলাকাবাসীর আশঙ্কা,দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ না হলে জমি বিরোধকে কেন্দ্র করে যে কোনো সময় বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটতে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com