1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

শেরপুরে ৫ হাজার ইয়াবাসহ ৭০ বছরের বৃদ্ধ গ্রেফতার

  • আপডেট টাইম :: শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬

শেরপুর : তারেক আব্দুল্লাহ রানা, শেরপুর : শেরপুরের নন্দীর বাজার এলাকা থেকে ৫ হাজার ২শ পিচ ইয়াবাসহ সত্তর বছর বয়সী বৃদ্ধ মাদক কারবারি আব্দুর রশিদকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার নন্দীর বাজার তিন রাস্তার মোড় নয়াপাড়া এলাকায় বকশিগঞ্জ-নন্দীর বাজার সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আব্দুর রশিদ কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের খেওয়ারচর চরপাড়া গ্রামের মৃত ফুল মিয়ার ছেলে।

সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বকশিগঞ্জ-নন্দীর বাজার সড়কের নন্দীর বাজার তিন রাস্তার মোড় নয়াপাড়া এলাকায় ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক কাওসারুল হাসান রনির নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় ইয়াবা বহনকারী আব্দুর রশিদকে চ্যালেঞ্জ করে অভিযানিক দলটি। পরে আব্দুর রশিদের দেহ তল্লাসী করে ৫ হাজার ২শ পিচ ইয়াবা পাওয়া যায়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মোস্তাফিজুর রহমান বাদী হয়ে আব্দুর রশিদের বিরুদ্ধে শেরপুর সদর থানায় মামলা দায়ের করেছেন। বিকেলে আব্দুর রশিদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com