1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী বকশিগঞ্জ সীমান্তে বন্যহাতির আক্রমণে বৃদ্ধের মৃত্যু সবকিছুতেই বিরোধিতা, এই কালচার সমর্থন করি না: সংসদে জামায়াত আমির অর্থমন্ত্রী দুঃসাহসী, গগনস্পর্শী বাজেট দাঁড় করিয়েছেন: আলতাফ হোসেন চৌধুরী কুমিল্লায় রেস্টুরেন্টে কন্যাশিশু রেখে চলে গেল বিদেশি পরিবার দেশে ফিরেই মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: মালয়েশিয়া ও চীন সফর নিয়ে সংসদে প্রধানমন্ত্রী মেসিকে নিয়ে গোপন তথ্য ফাঁস কাঁটাবনে বহুতল ভবনে আগুনে ২ জনের মৃত্যু ৬ মাস পর খুললো পাগলা মসজিদের দানবাক্স, পাওয়া গেল ৪৩ বস্তা টাকা

চুয়াডাঙ্গায় বিএনপি-জামায়াত সংঘর্ষ, জামায়াত কর্মী নিহত

  • আপডেট টাইম :: রবিবার, ১ মার্চ, ২০২৬

চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদাহ বাজার এলাকায় বিএনপি ও জামায়াতের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে হাফিজুর রহমান (৬০) নামের এক জামায়ত কর্মী নিহত হয়েছে। তিনি হাসাদহ ইউনিয়ন জামায়াতের আমির মফিজুর রহমানের বড় ভাই। এছাড়া সংঘর্ষে আহত মফিজুর রহমানের অবস্থাও আশঙ্কাজনক বলে জানান দলীয় সূত্র। শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনা ঘটে।

সংঘর্ষে আহতদের উদ্ধার করে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে আহতদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুত্ব হওয়ায় উন্নত চিকিৎসার জন্য যশোরে রেফার করা হয়। সেখান থেকে ঢাকায় নেয়ার পথে মধ্যরাতে মফিজুর রহমানের মৃত্যু হয়। বাকিরা বর্তমানে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

এদিকে, ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলাবাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। এ ঘটনায় রোববার (১ মার্চ) সকাল সাড়ে দশটায় জামাতের পক্ষ থেকে জীবননগর শহরে বিক্ষোভ মিছিলের ডাক দেয়া হয়েছে।

পুলিশ জানায়, জীবননগর উপজেলার হাসাদাহ ইউনিয়নে পূর্ব শত্রুতার জেরে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই দলের অন্তত ৬ জন আহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা-জীবননগর সার্কেল) মো. আনোয়ারুল কবীর ও জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান সেখের নেতৃত্বে থানা-পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com