1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে নতুন সহকারী কমিশনার (ভূমি) ফারাজ হাবীব খানের যোগদান ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের হামলা, গুলিবিদ্ধ ৫ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক ও হেলপার মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির

মুন্সীগঞ্জে মির্জা ফখরুলের কুশপুত্তলিকা পোড়ালেন বিএনপি নেতাকর্মীরা

  • আপডেট টাইম :: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : মুন্সীগঞ্জ-৩ আসনে (সদর-গজারিয়া) কামরুজ্জামান রতনকে মনোনয়ন দেওয়ার প্রতিবাদে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. কামরুজ্জামান রতনের কুশপুত্তলিকা দাহ করেছেন দলীয় নেতাকর্মীরা। এ ছাড়া আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ সৃষ্টি ও বিক্ষোভ মিছিলও করেছেন তারা।

গতকাল সন্ধ্যায় মুন্সীগঞ্জ শহরের থানারপুল এলাকায় মনোনয়ন বঞ্চিত জেলা বিএনপির সদস্য সচিব মো. মহিউদ্দিনের সমর্থক দলীয় নেতাকর্মীরা মুন্সীগঞ্জ-মুক্তারপুর সড়কে কেন্দ্রীয় দুই নেতার কুশপুত্তলিকা দাহ করেন। তার আগে সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ব্যানার-ফেষ্টুনে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন তারা।

এ আসনের মনোনয়ন বঞ্চিত মো. মহিউদ্দিন সমর্থিত নেতাকর্মীরা জানান, শহরের উপকন্ঠ পঞ্চসার ইউনিয়নের মুক্তারপুর পুরাতন ফেরীঘাট এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শহরের থানারপুল এলাকায় জেলা বিএনপির কার্যালয়ে এসে সড়ক অবরোধ করা হয়। এ সময় জেলা শহরের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা সেখানে উপস্থিত হন।
কামরুজ্জামান রতনকে প্রার্থী ঘোষণার প্রতিবাদে স্লোগান দেন নেতাকর্মীরা। এক পর্যায়ে ব্যানার-ফেস্টুনে আগুন জ্বালান। এ সময় দলের মহাসচিব ও সমাজকল্যাণ সম্পাদকের কুশপুত্তলিকা দাহ করা হয়।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন— জেলা বিএনপির সদস্য আতোয়ার হোসেন বাবুল, সাইদুর রহমান ফকির, কাজী আবু সুফিয়ান বিপ্লব, শহিদুল ইসলাম শহীদ, জেলা বিএনপির সাবেক সদস্য মো. গোলজার হোসেন, শহর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহবুব-উল-আলম স্বপন, পঞ্চসার ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো. আব্দুল মতিন, জেলা যুবদলের সাবেক সদস্য সচিব মু. মাসুদ রানা, জেলা ছাত্রদলের সভাপতি মো. আবুল হাসেম প্রমুখ।

কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. কামরুজ্জামান রতনকে মুন্সীগঞ্জ-৩ আসনে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়া হয় গতকাল।

সূত্র: ঢাকা পোস্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com