1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বদলিজনিত কারণে শেরপুরে সহকারী কমিশনার মাসুদুর রহমানকে বিদায় চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা পুলিশের ঊধ্বর্তন ১৭ কর্মকর্তাকে বদলি, প্রজ্ঞাপন জারি নকলায় মাদকসেবীর জেল ও চার ফার্মেসির জরিমানা সাপের কামড়ে নিহত শাহিনের পরিবারের পাশে জেলা প্রশাসন জমি বিরোধে আইনুল হক হত্যা: শ্রীবরদী থেকে প্রধান আসামি মুরাদ গ্রেপ্তার পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফর স্থগিত ভূগর্ভস্থ পানির চাপ কমাতে লবণাক্ত পানি শোধনের নির্দেশ প্রধানমন্ত্রীর ঘরে ফেরার আকুতি: বিশ্বের কাছে ১০ মিনিট সময় চায় লাখো রোহিঙ্গা

এনসিপির মনোনয়ন: যে আসনে লড়বেন হাসনাত আব্দুল্লাহ

  • আপডেট টাইম :: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে শাপলার কলি প্রতীক নিয়ে লড়বেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বুধবার (১০ ডিসেম্বর) ঢাকার বাংলামোটরে দলীয় কার্যালয়ে প্রথম ধাপে ১২৫ আসনে প্রার্থীদের প্রাথমিক তালিকা ঘোষণা করে এনসিপি। সেই তালিকায় জায়গা পান হাসনাত আব্দুল্লাহ।

গত ১৩ নভেম্বর রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী প্রধান কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।

কুমিল্লা-৪ আসনটি জাতীয় সংসদের ২৫২ নম্বর আসন, যা দেবীদ্বার উপজেলা নিয়ে গঠিত। অপরদিকে এ আসনে বিএনপি থেকে প্রাথমিক মনোনয়ন পেয়েছেন মঞ্জুরুল আহসান মুন্সী। বাংলাদেশ জামায়াতে ইসলামী সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে আছেন সাইফুল ইসলাম শহীদ।

মনোনয়ন ঘোষণার আগ থেকেই দেবীদ্বার উপজেলায় বিভিন্ন স্থানে উঠান বৈঠক, গণসংযোগ ও ছোট ছোট সভা করছেন এনসিপির এই প্রার্থী।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাঁদের মতামত জানছেন তিনি। দলীয় নেতাকর্মীদের দাবি, নিয়মিত প্রচারণা ও সরাসরি মানুষের কাছে গিয়ে ইতিমধ্যে ভোটারদের মধ্যে ইতিবাচক সাড়া তৈরি করেছেন হাসনাত আব্দুল্লাহ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com