1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বদলিজনিত কারণে শেরপুরে সহকারী কমিশনার মাসুদুর রহমানকে বিদায় চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা পুলিশের ঊধ্বর্তন ১৭ কর্মকর্তাকে বদলি, প্রজ্ঞাপন জারি নকলায় মাদকসেবীর জেল ও চার ফার্মেসির জরিমানা সাপের কামড়ে নিহত শাহিনের পরিবারের পাশে জেলা প্রশাসন জমি বিরোধে আইনুল হক হত্যা: শ্রীবরদী থেকে প্রধান আসামি মুরাদ গ্রেপ্তার পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফর স্থগিত ভূগর্ভস্থ পানির চাপ কমাতে লবণাক্ত পানি শোধনের নির্দেশ প্রধানমন্ত্রীর ঘরে ফেরার আকুতি: বিশ্বের কাছে ১০ মিনিট সময় চায় লাখো রোহিঙ্গা

তারেক রহমান যেদিন পা রাখবেন, দেশ যেন কেঁপে ওঠে: ফখরুল

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : নির্বাচনের তফসিল ঘোষণার প্রাক্কালে তারেক রহমানের ‘শিগগিরই’ দেশে ফেরার বার্তা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে কবে তিনি দেশের মাটিতে পা রাখবেন তা খোলাসা করা হয়নি।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে বিএনপি আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী বক্তব্যে দলের মহাসচিব এ কথা জানান। রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির উদ্যোগে এই কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। গত ৭ ডিসেম্বর থেকে এই কর্মশালায় বিএনপির অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতারা অংশ নিচ্ছেন।

মির্জা ফখরুল বলেন, আজ যেহেতু বাংলাদেশের সব এখানে উপস্থিত আছেন, আমাদের নেতারা উপস্থিত আছেন, আমি আপনাদের জানাতে চাই, আমাদের নেতা শিগগিরই আমাদের মাঝে আসবেন। আমাদের নেতা যেদিন আসবেন যেদিন বাংলাদেশে পা দেবেন, সেদিন যেন সমগ্র বাংলাদেশ যেন কেঁপে ওঠে। এই কথাটা আপনাদের মনে রাখতে হবে… পারবেন তো। আমরা সেদিন গোটা বাংলাদেশের চেহারাকে বদলে দিতে চাই।

মির্জা ফখরুল বলেন, আমরা সামনের দিকে এগুতে চাই, প্রগতির দিকে এগুতে চাই। বাংলাদেশকে আমরা একটা মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের নেতার যে চিন্তাভাবনা তাকে বাস্তবায়িত করতে সামনের দিকে এগিয়ে যেতে চাই।

উল্লেখ্য, সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন জাতির উদ্দেদে ভাষণ দিয়ে এয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com