1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বদলিজনিত কারণে শেরপুরে সহকারী কমিশনার মাসুদুর রহমানকে বিদায় চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা পুলিশের ঊধ্বর্তন ১৭ কর্মকর্তাকে বদলি, প্রজ্ঞাপন জারি নকলায় মাদকসেবীর জেল ও চার ফার্মেসির জরিমানা সাপের কামড়ে নিহত শাহিনের পরিবারের পাশে জেলা প্রশাসন জমি বিরোধে আইনুল হক হত্যা: শ্রীবরদী থেকে প্রধান আসামি মুরাদ গ্রেপ্তার পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফর স্থগিত ভূগর্ভস্থ পানির চাপ কমাতে লবণাক্ত পানি শোধনের নির্দেশ প্রধানমন্ত্রীর ঘরে ফেরার আকুতি: বিশ্বের কাছে ১০ মিনিট সময় চায় লাখো রোহিঙ্গা

বিএনপি ক্ষমতায় এলে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে: মির্জা ফখরুল

  • আপডেট টাইম :: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : আগামী জাতীয় নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করলে জুলাই আন্দোলনে অংশ নেওয়া যোদ্ধাদের নিরাপত্তার দায়িত্ব বিএনপি নেবে। সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিজয় দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘২৪-এর জুলাই যোদ্ধাদের অনেকের মধ্যেই আশঙ্কা আছে—এই অন্তর্বর্তী সরকারের পর নতুন সরকার এলে তাদের নিরাপত্তা কী হবে। আমি পরিষ্কারভাবে বলতে চাই, জনগণের ভোটে আমরা নির্বাচিত হয়ে এলে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা আমরা দেব।’ আসন্ন জাতীয় নির্বাচনকে দেশের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‘বাংলাদেশ গণতান্ত্রিক ও উদার পথে এগোবে, নাকি পশ্চাৎমুখী হবে—তা এই নির্বাচনই নির্ধারণ করবে।’

তিনি অভিযোগ করেন, বিএনপিকে দুর্বল করার লক্ষ্যে মিথ্যা প্রচার ও সহিংসতা চালানো হচ্ছে। সাম্প্রতিক হামলার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবিও জানান তিনি।

বিজয় দিবসের প্রেক্ষাপটে মির্জা ফখরুল বলেন, ‘পাকিস্তানি বাহিনী ও তাদের দোসররা এ দেশের মানুষের ওপর নির্মম অত্যাচার ও গণহত্যা চালিয়েছিল, যা জাতি কখনো ভুলতে পারে না। ১৬ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর পরাজয়ের দিন—এই সত্য আমাদের দৃঢ়ভাবে মনে রাখতে হবে।’

তিনি আরও বলেন, ‘১৯৭১ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে যে যুদ্ধ শুরু হয়েছিল, নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের পর সেই বিজয় অর্জিত হয়। এই বিজয় আমাদের অস্তিত্ব, ভূখণ্ড ও জাতিসত্তার বিজয়।’

মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের উন্নয়ন, গণতন্ত্র ও বিভিন্ন অর্জনের সঙ্গে শহীদ জিয়া, বেগম খালেদা জিয়া ও বিএনপির অবদান অবিচ্ছেদ্যভাবে জড়িত। তরুণদের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, তারেক রহমান ঘোষিত রূপরেখা নতুন বাংলাদেশের পথনির্দেশনা দিচ্ছে।

দীর্ঘ ১৭ বছরের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে বিএনপির ত্যাগ স্মরণ করে তিনি বলেন, ‘স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের পতাকা হাতে নিয়ে জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধ থাকবে।’

শেষে বিএনপি মহাসচিব বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা, শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং বিজয় দিবসকে গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকারে রূপ দেওয়ার আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com