1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বদলিজনিত কারণে শেরপুরে সহকারী কমিশনার মাসুদুর রহমানকে বিদায় চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা পুলিশের ঊধ্বর্তন ১৭ কর্মকর্তাকে বদলি, প্রজ্ঞাপন জারি নকলায় মাদকসেবীর জেল ও চার ফার্মেসির জরিমানা সাপের কামড়ে নিহত শাহিনের পরিবারের পাশে জেলা প্রশাসন জমি বিরোধে আইনুল হক হত্যা: শ্রীবরদী থেকে প্রধান আসামি মুরাদ গ্রেপ্তার পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফর স্থগিত ভূগর্ভস্থ পানির চাপ কমাতে লবণাক্ত পানি শোধনের নির্দেশ প্রধানমন্ত্রীর ঘরে ফেরার আকুতি: বিশ্বের কাছে ১০ মিনিট সময় চায় লাখো রোহিঙ্গা

মব-হামলা-ভাঙচুর একটা নীলনকশার অংশ: মির্জা ফখরুল

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানটসহ দেশের বিভিন্ন স্থানে মব তৈরি করে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনাকে তারা দেশকে অস্থিতিশীল করার ‘নীলনকশার’ একটা অংশ বলে মনে করছেন।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

বিএনপি ওসমান হাদিকে হত্যার ঘটনার তীব্র নিন্দা জানায় উল্লেখ করে ফখরুল বলেন, এই ঘটনাটিকে কেন্দ্র করে দেশে ‘মব, হামলা, ভাঙচুর- এগুলো একটা ব্লু প্রিন্টের (নীলনকশা) অংশ বলেই আমরা মনে করি।’

এসব কর্মকাণ্ডেরা মাধ্যমে বাংলাদেশে ‘উগ্রবাদকে প্রতিষ্ঠার চেষ্টা’ করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

ফখরুল বলেন, ‘তবে বাংলাদেশে জোর করে চাপিয়ে, মব সৃষ্টি করে কিছু করা যাবে না। কারণ বাংলাদেশের উদার সংস্কৃতিতে এটা সম্ভব না।’

এসব ঘটনাপ্রবাহকে ‘নির্বাচন ঠেকানোর অপচেষ্টা’ বলেও বিএনপি মনে করছে বলে জানান মির্জা ফখরুল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com