1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীতে ৩১৫ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার ২ বিশেষ বিসিএসের মাধ্যমে আরও ৫ হাজার চিকিৎসক নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী পাহাড়ী ঢলে পাকা রাস্তা ভেঙে একটি গ্রাম বিচ্ছিন্ন, হাজারও মানুষের দুর্ভোগ হেরোইনসহ আটকের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর-আগুন সন্তানের নির্যাতনের সমাপ্তি ঘটলো বিধবার মৃত্যুর মধ্যদিয়ে! ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী বিভ্রান্তি ছড়াতেই ফ্যামিলি কার্ডের টাকা নিয়ে প্রশ্ন: প্রধানমন্ত্রী হিজরি নববর্ষ উপলক্ষে ন্যায়ভিত্তিক সমাজ গঠনের আহ্বান গোলাম কিবরিয়ার শিশু আয়াতকে কেটে ৬ টুকরো, আসামি আবিরের ফাঁসির রায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস, আহত ১০

জমিয়তকে ৪ আসনে ছাড়ের ঘোষণা বিএনপির

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

ঢাকা : বিএনপির সঙ্গে আসন সমঝোতার মাধ্যমে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। দলটিকে চারটি আসনে ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বেলা সোয়া ১২টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় জমিয়তের নেতারাও উপস্থিত ছিলেন।

বিএনপি মহাসচিব জানান, সিলেট-৫ আসনে জমিয়তের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক, নীলফামারী-১ আসনে মহাসচিব মাওলানা মঞ্জুরুল আফেন্দী, নারায়ণগঞ্জ-৪ আসনে মুফতি মনির হোসাইন কাসেমী এবং ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে মাওলানা জুনায়েদ আল হাবীব প্রতিদ্বন্দ্বিতা করবেন।

ফখরুল জানান, এসব আসনে বিএনপি কোনো প্রার্থী দেবে না। দলের সিদ্ধান্ত সবাইকে মানতে হবে। কেউ বিদ্রোহী প্রার্থী হলে দল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

তিনি আরও জানান, জমিয়ত নেতারা তাদের দলীয় প্রতীক খেজুর গাছ নিয়ে নির্বাচন করবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com