1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

সন্তানের নির্যাতনের সমাপ্তি ঘটলো বিধবার মৃত্যুর মধ্যদিয়ে!

  • আপডেট টাইম :: বুধবার, ১৭ জুন, ২০২৬

নালিতাবাড়ী (শেরপুর) : গর্ভজাত সন্তানও যে কখনো কখনো গর্ভধারীনির জন্য চরম অস্বস্তিদায়ক হতে পারে তার জ¦লন্ত উদাহারণ ৬০ বছর বয়সী এক বিধবা। শুধু গায়ে হাত তোলে শারিরিক নির্যাতনই নয়, জোর করে যৌন নির্যাতনও করা হয়েছে ওই বিধবাকে। এমনসব গুরুতর অভিযোগ স্বজন ও প্রতিবেশিদের কাছ থেকে যখন জানা গেলো, তখন ভাগ্যহত ওই মা পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন পরপারে। ন্যাক্কারজনক এমন ঘটনা ঘটেছে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার শালমারা গ্রামে।

স্থানীয় নির্ভরযোগ্য সূত্র ও স্বজনরা জানায়, ২০১৮ সালে বিধবা হন বর্তমানে ষাট বছর বয়সী ওই মা। তার একমাত্র ছেলে আবু রায়হান বাদশার স্ত্রী প্রায় সাড়ে তিন বছর আগে জাপানে চলে যান। প্রবাসে যাওয়ার কিছুদিন পর বাদশার সাথে স্ত্রীর যোগাযোগ বিচ্ছিন্ন হয়।

এদিকে বাড়িতে বৃদ্ধ মা ও একমাত্র ছেলে একই ঘরে বসবাস করতেন। সম্প্রতি বাদশা প্রায়সই গর্ভধারীনি মাকে শারিরিক নির্যাতন করতো। কখনো কখনো জোর করে যৌন নির্যাতন করতো বলেও অভিযোগ ওঠে। লোকলজ্জার ভয়ে মা বিষয়টি প্রকাশ না করলেও প্রতিবেশি জা’কে জানিয়েছিলেন। প্রায় এক মাস আগে ছেলের অত্যাচারে ওই মা মেয়ের বাড়ি চলে যান। সম্প্রতি আবারও বাড়ি ফিরে এলে ছেলে বাদশা আবারও মায়ের ওপর শারীরিক অত্যাচার শুরু করে। একপর্যায়ে বিষয়টি মেয়েকে জানানোয় গত শুক্রবার মায়ের ব্যবহৃত মোবাইল ফোনটি ভেঙে ফেলে বাদশা। সোমবার দুপুরে ওই বৃদ্ধা মারা যান। খবর পেয়ে মেয়ে রেহেনা খাতুন মায়ের মৃত্যুর জন্য ভাইকে দায়ী করে গণমাধ্যমকে খবর দেন। এরপরই উঠে আসে ভয়াবহ তথ্য।

এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পর প্রথমদিকে অভিযোগ করলেও একপর্যায়ে পরিবারের সম্মান নষ্টের ভয়ে বিষয়গুলো অস্বীকার করেন মেয়ে রেহেনা। অভিযোগকারী না পেয়ে পুলিশ ফিরে আসে।

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার নাসরিন আক্তার জানান, কোন অভিযোগকারী পাওয়া যায়নি, শরীরে আঘাতের কোন চিহ্নও পাওয়া যায়নি। পরিবারের সদস্যদের আপত্তি না থাকায় আইনী ব্যবস্থা নেওয়া হয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com