1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

নালিতাবাড়ীতে ৩১৫ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার ২

  • আপডেট টাইম :: বুধবার, ১৭ জুন, ২০২৬

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) মাদকবিরোধী অভিযানে ৩১৫ বোতল ভারতীয় মদসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১৭ জুন) বিকেলে উপজেলার সীমান্তবর্তী পূর্ব সমশ্চুরা (মধুটিলা) এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানের নেতৃত্ব দেন শেরপুর জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলাম খান।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব সমশ্চুরা এলাকার একটি সড়কে অভিযান চালিয়ে ১০টি বস্তায় রাখা বিভিন্ন ব্র্যান্ডের ৩১৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এ সময় মদের চালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- ঝিনাইগাতী উপজেলার গুমরা গ্রামের সুলতান মাহমুদ (৩৮) এবং শেরপুর সদর উপজেলার মোবারকপুর এলাকার ফারুক (২৫)।

ডিবির ওসি রেজাউল ইসলাম খান জানান, উদ্ধারকৃত মদের চালান জব্দ করা হয়েছে। এ ঘটনায় নালিতাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি বলেন, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com