1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লক্ষ্মীপুরে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল বিক্রি, ৩ জনকে জরিমানা শিক্ষক নিয়োগে ৪০০ নম্বরের পরীক্ষা নেওয়ার প্রস্তাব পোশাকশ্রমিকের নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

হিজরি নববর্ষ উপলক্ষে ন্যায়ভিত্তিক সমাজ গঠনের আহ্বান গোলাম কিবরিয়ার

  • আপডেট টাইম :: বুধবার, ১৭ জুন, ২০২৬

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: পবিত্র মহররম ও হিজরি নববর্ষ ১৪৪৮ উপলক্ষে শেরপুরবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত মুসলিম উম্মাহকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার সহকারী সেক্রেটারি মু. গোলাম কিবরিয়া (ভিপি)।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, হিজরি সনের সূচনা ইসলামের ইতিহাসে এক মহিমান্বিত অধ্যায়ের স্মারক। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর হিজরত কেবল ভৌগোলিক স্থানান্তর নয়, বরং সত্য, ন্যায়, মানবমর্যাদা ও আল্লাহর বিধানভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে পরিচালিত এক ঐতিহাসিক সংগ্রাম।

গোলাম কিবরিয়া বলেন, পবিত্র মহররম ও নতুন হিজরি বছরের প্রাক্কালে ব্যক্তি জীবনে ঈমান, তাকওয়া, সততা ও নৈতিকতার চর্চা আরও সুদৃঢ় করতে হবে। একই সঙ্গে জাতীয় জীবনে ন্যায়বিচার, সুশাসন, জবাবদিহিতা, মানবিক মূল্যবোধ এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রশ্নে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, কোনো জাতির প্রকৃত উন্নয়ন শুধু অবকাঠামোগত অগ্রগতির মাধ্যমে নিশ্চিত হয় না; বরং নৈতিকতা, ইনসাফ, মানবিকতা ও নীতিনিষ্ঠ নেতৃত্বের ভিত্তিতে টেকসই উন্নয়ন সম্ভব। তাই নতুন হিজরি বছরে একটি ন্যায়ভিত্তিক, শান্তিপূর্ণ, বৈষম্যহীন ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে গঠনমূলক ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

শুভেচ্ছা বার্তায় গোলাম কিবরিয়া মহান আল্লাহর কাছে দেশের শান্তি, স্থিতিশীলতা, সমৃদ্ধি ও ন্যায়বিচার কামনা করেন এবং সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকার তাওফিক প্রার্থনা করেন। শেষে তিনি সবাইকে পবিত্র মহররম ও হিজরি নববর্ষ ১৪৪৮-এর আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com