1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাদারীপুরে ইতালি প্রবাসীর ঘরে বিকট শব্দে বিস্ফোরণ, আটক ১ সরকারি হাসপাতাল দালালমুক্ত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্য প্রতিমন্ত্রী নোয়াখালী বিভাগ ঘোষণার দাবিতে শাহবাগ অবরোধ ধর্মকে পুঁজি করে যারা দেশকে বিভক্তি করতে চায় তাদের প্রতিরোধ করা হবে রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী একাত্তরে মুসলিম লীগ করায় শান্তি কমিটিতে ছিলেন আসিফ আকবরের বাবা বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত সেই নারীর মৃত্যু বান্দরবানে প্রাইভেট কারে তল্লাশি, ২২ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার পথচারীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার শিকার প্রতিমন্ত্রীর গাড়ি

সাবেক হুইপ কন্যা সরকারী কর্মকর্তা ডাঃ অমির বিরুদ্ধে দুদকের মামলা

  • আপডেট টাইম :: বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬

শেরপুর : আওয়ামী লীগ শাসনামলের সাবেক হুইপ ও সংসদ সদস্য আতিউর রহমান আতিকের কন্যা এবং শেরপুর সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন রহমান অমির বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

জামালপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক আতিউর রহমান বাদী হয়ে শেরপুর সিনিয়র স্পেশাল ও দায়রা জজ আদালতে মামলাটি দায়ের করেন। আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোখলেছুর রহমান জীবন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে জানা যায়, ডা. অমি ২০১৯ সালে মেডিকেল অফিসার হিসেবে সরকারি চাকরিতে যোগদান করেন। এরপর পিতার প্রভাব খাটিয়ে তিনি একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব বাগিয়ে নেন।

দুদকের অনুসন্ধানে উঠে এসেছে, ২০১৯-২০ ও ২০২০-২১ অর্থবছরে শেরপুর সদর উপজেলার ৮টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে নলকূপ স্থাপনের জন্য বরাদ্দকৃত ৫ লাখ ৫ হাজার টাকা ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে উত্তোলন করে আত্মসাৎ করেন। দায়িত্ব পালনকালে বিভিন্ন প্রকল্পের আরও ৯ লাখ ১১ হাজার ২৪৯ টাকা ভুয়া ভাউচার প্রদর্শন করে হাতিয়ে নেন বলেও অভিযোগ রয়েছে।

দুদক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ডা. অমির বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অনুসন্ধান চলছিল। প্রাথমিক সত্যতা পাওয়ার পর আইনগত ব্যবস্থা হিসেবে এই মামলাটি দায়ের করে দুদুক। তবে অভিযুক্ত কর্মকর্তা ডাঃ অমির হদিস পাওয়া যায়নি।

স্থানীয় পর্যায়ে গুঞ্জন রয়েছে, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের আগেই ডা. শারমিন রহমান অমি গোপনে দেশ ত্যাগ করে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন।

দুদকের কর্মকর্তারা জানিয়েছেন, আসামিকে গ্রেফতারের চেষ্টা চালানো হবে এবং তিনি যদি দেশের বাইরে অবস্থান করেন তবে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com