1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন নকলায় শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাজধানীর মিরপুরে বিজিবি মোতায়েন

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬

ঢাকা : রাজনৈতিক দলের নির্বাচনী প্রচার-প্রচারণাকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা রক্ষায় ঢাকার মিরপুরে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো খুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

জানা যায়, মিরপুর-১০ নম্বরের আদর্শ স্কুল মাঠে জনসভার মধ্য দিয়ে নির্বাচনী প্রচার শুরু করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকাল থেকে আদর্শ স্কুল মাঠে জনসভাকে ঘিরে দলীয় নেতাকর্মীরা জড়ো হতে থাকেন।

মাঠে মঞ্চ নির্মাণ করা হয়েছে এবং পুরো মাঠজুড়ে চেয়ার বসানো হয়েছে। বিকাল ৫টার পরে দলটির আমির নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য শুরু করেন। এর আগে দুপুরের পর থেকে দাড়িপাল্লা প্রতীকের ব্যানার-ফেস্টুন নিয়ে মিছিল সহকারে নেতাকর্মীরা মাঠে আসেন। মাঠের ভেতরের চেয়ার পূর্ণ হয়ে গেলে আশপাশের সড়কেও অবস্থান নেন অনেকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com