1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
স্কুলছাত্রী তাজমিন হত্যার মূল আসামি চট্টগ্রাম থেকে আটক, মেলেনি মোবাইল ফোন সন্দেহের বশে কাউকে ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে ফেরত পাঠানো যাবে না: কলকাতা হাইকোর্ট অসংখ্য ডিসেম্বর আসবে যাবে, শেখ হাসিনা দেশে ফিরবে না: রাশেদ খাঁন প্রাথমিক শিক্ষক নিয়োগে যোগ্যতাকে গুরুত্ব দেওয়া হচ্ছে: ববি হাজ্জাজ ডিআইজি পরিচয় দিয়ে কপাল পুড়ল অতিরিক্ত ডিআইজির মেক্সিকোর কারাগারে ভয়াবহ সংঘর্ষ, নিহত ১০ রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮০ প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী পদে নিয়োগ পেলেন গিয়াস উদ্দিন রিমন কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা, জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন ৬ মাসে বিভিন্ন দেশে ৪ লাখের বেশি কর্মী পাঠিয়েছে বাংলাদেশ

মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান

  • আপডেট টাইম :: শনিবার, ২২ আগস্ট, ২০২৬

নালিতাবাড়ী (শেরপুর) : উপজেলা প্রশাসনের সহযোগিতায় সামিউল হক স্পোর্টস একাডেমি আয়োজিত মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট এর ফাইনাল খেলা মাতালেন ছোট পর্দার জনপ্রিয় নায়িকা কেয়া পায়েল ও নব্বই দশকের জনপ্রিয় নায়ক অমিত হাসান।

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কালাকুমা আব্দুল খালেক মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত ওই খেলায় প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন ছাড়াও অতিথি হিসেবে জেলা পুলিশ সুপার একেএম জহিরুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মালেক, সামিউল হক স্পোর্টস একাডেমির চেয়ারম্যান সামিউল হক উপস্থিত ছিলেন।

এদিন আশপাশের উপজেলা থেকে হাজার হাজার দর্শক খেলা উপভোগ করে রেকর্ড ভাঙেন। তারকাদের উপস্থিতিতে খেলাস্থলে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে হিমশিম খায় পুলিশ। আইফোনসহ অন্তত ১৫টি মোবাইল ফোন হারিয়ে ফেলেন দর্শকরা। ট্রাইবেকারে নালিতাবাড়ী ইউনিয়ন একাদশকে ৪-৩ গোলে পরাজিত করে নয়াবিল ইউনিয়ন একাদশ চ্যাম্পিয়ন হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com