1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি, প্রমাণের জন্য পাশে রেখেছিল কাটা মাথা ৩৫০০ টাকায় ‘লাইফটাইম মেম্বারশিপ’ দিতেন পর্নো ভিডিও বানানো সুমাইয়া বিশ্বের বর্তমান পরিস্থিতি বদলাতে মহানবীর আদর্শ অনুসরণের বিকল্প নেই: ডিএসসিসি প্রশাসক নালিতাবাড়ীতে সরকারি নাজমুল স্মৃতি কলেজে ঈদে মিলাদুন্নবী উদ্‌যাপন শেরপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ী ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের সরকার ভুল করলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন: আইনমন্ত্রী রংপুরের হত্যাকাণ্ডের আসামিরা দ্রুত সময়ে গ্রেপ্তার হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী নালিতাবাড়ীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু

নেতাকর্মীরা দুঃসময়েও পালায়নি, সামনেও পালাবে না : জামায়াত আমির

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬

পঞ্চগড় : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. শফিকুর রহমান বলেছেন, দেশবাসীকে ফেলে জামায়াতের নেতাকর্মীরা চরম দুঃসময়েও কোনো দেশে পালায়নি, সামনেও পালাবে না। দেশ বদলে দেওয়ার জন্য পাঁচটি বছরই আমাদের যথেষ্ট। শুক্রবার (২৩ জানুয়ারি) পঞ্চগড়ের চিনিকল মাঠে ১০ দলীয় নির্বাচনী ঐক্য আয়োজিত জনসভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, বাংলাদেশ সৃষ্টির পর থেকে উত্তরবঙ্গ গরিব নয়, গরিব করে রাখা হয়েছে। উত্তরবঙ্গকে সৎ ভাই করে রাখা হয়েছে। এই উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক শিল্পের রাজধানী বানাতে চাই।

তিনি বলেন, উত্তরাঞ্চলের চারটি নদীকে মৃত কঙ্কালসার করে রাখা হয়েছে। দেশের মা-বাবা থাকলে এসব নদীর মৃত্যু হতো না। কেউ যদি ভোট ডাকাতি করতে আসে তাকে রুখে দেওয়ার আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, তরুণদের কাজ এখনো শেষ হয়নি। নতুন কোনো দুর্বৃত্ত যেন ফিরে না আসে তা নিশ্চিত করা তাদের দায়িত্ব।

এ সময় ৬৪ জেলায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন জামায়াত আমির। তিনি বলেন, বিগত আমলে পাচারকৃত সব টাকা দেশে ফিরিয়ে আনা হবে। জামায়াতের কাছে কোনো কার্ড নেই দাবি করে তিনি বলেন, আপনারা সবাই আমাদের কার্ড। আপনাদের বুকে আমরা একটি ভালোবাসার কার্ড চাই। আপনাদের সমর্থন, দোয়া, ভালোবাসা নিয়ে আগামীতে আমরা বেকার এবং দায়দয়ামুক্ত একটি বাংলাদেশ গড়তে চাই। দেশের কোনো এলাকার মানুষ কারও দয়ার পাত্র হয়ে বসবাস করবে, তা আমরা দেখতে চাই না। জনগণের ট্যাক্সের টাকায় পরের ধনে পোদ্দারি আমরা করব না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com