1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন নকলায় শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বুলেটপ্রুফ জ্যাকেট পরে নির্বাচনী প্রচার, এলাকায় চাঞ্চল্য

  • আপডেট টাইম :: শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬

গাজীপুর :  আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গাজীপুর-৩ আসনে এক নজিরবিহীন ঘটনার সাক্ষী হলো শ্রীপুরবাসী। নিজের জীবনের নিরাপত্তাহীনতার আশঙ্কায় বুলেটপ্রুফ জ্যাকেট পরিহিত অবস্থায় নির্বাচনী প্রচারণায় নেমেছেন স্বতন্ত্র প্রার্থী আলহাজ অধ্যক্ষ ইজাদুর রহমান মিলন। তার এমন ব্যতিক্রমী উপস্থিতি এলাকায় ব্যাপক কৌতূহল ও উদ্বেগের সৃষ্টি করেছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে শ্রীপুর উপজেলার মাওনা ও গাজীপুর ইউনিয়নে দ্বিতীয় দিনের মতো নির্বাচনী প্রচারণা শুরু করেন তিনি।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে প্রচারণাকালে তাকে বুলেটপ্রুফ জ্যাকেট পরিহিত অবস্থায় দেখা যায়। গাজীপুর-৩ আসনে তিনি ‘ঘোড়া’ প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্রচারণার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে অধ্যক্ষ ইজাদুর রহমান মিলন জানান, নির্বাচনী মাঠে নামার পর থেকেই তিনি নিরাপত্তা ঝুঁকির মুখে রয়েছেন। গণমাধ্যমে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ‘নির্বাচনী প্রচারণা শুরুর পর থেকে বিভিন্নভাবে আমাকে হুমকি দেওয়া হচ্ছে। মোবাইলে একাধিকবার প্রাণনাশের হুমকি পেয়েছি। মাঠের পরিবেশ আমার কাছে নিরাপদ মনে না হওয়ায় নিজের সুরক্ষার কথা বিবেচনা করে বাধ্য হয়েই বুলেটপ্রুফ জ্যাকেট পরে প্রচারণায় অংশ নিচ্ছি।’

এদিকে শ্রীপুরের মতো গুরুত্বপূর্ণ একটি নির্বাচনী এলাকায় একজন প্রার্থীর এভাবে জীবনরক্ষাকারী নিরাপত্তা পোশাক পরে প্রচারণায় নামা স্থানীয়দের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। অনেক সাধারণ ভোটার মনে করছেন, এ ধরনের ঘটনা নির্বাচনের সার্বিক পরিবেশ ও নিরাপত্তা ব্যবস্থার ওপর নেতিবাচক বার্তা দিচ্ছে। নির্বাচনী মৌসুমে একজন প্রার্থীর প্রকাশ্যে নিরাপত্তা শঙ্কার বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়েও নানা প্রশ্ন তুলছে সচেতন মহল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com