1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সব বিশ্ববিদ্যালয়ে ফ্রি ইন্টারনেট সুবিধা দেওয়ার নির্দেশ দৌলতদিয়া ঘাটে ফেরিতে উঠার সময় নদীতে পড়ল যাত্রীবাহী বাস, হতাহতের শঙ্কা যাত্রাবাড়ীতে ৬২টি মোবাইলসহ চোর চক্রের ১২ জন গ্রেপ্তার স্বাধীনতা দিবসে রাজধানীর সড়কে চলাচলে ডিএমপির বিশেষ নির্দেশনা ‘জুলাই সুরক্ষা’ নিয়ে সবাই একমত: স্বরাষ্ট্রমন্ত্রী নকলায় বাইক নিয়ন্ত্রণ হারিয়ে কিশোরের মৃত্যু জ্বালানির দাম বাড়ানোর পরিকল্পনা নেই: তথ্যমন্ত্রী আমরা জিতেছি, তাদের আর কিছুই নেই : ট্রাম্প স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাক টিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী যুদ্ধ শেষ করতে ইরানের কাছে ১৫ দফার প্রস্তাব পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

ক্রাচে ভর দিয়ে পার্টি ছাড়লেন হৃতিক

  • আপডেট টাইম :: সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬

বিনোদন ডেস্ক : বলিউডের ‘গ্রিক গড’ খ্যাত অভিনেতা হৃতিক রোশান মানেই পর্দায় উপস্থিতি আর দুর্দান্ত নাচ। কিন্তু সম্প্রতি পরিচালক গোল্ডি বেহেলের জন্মদিনের পার্টিতে যে হৃতিককে দেখা গেল, তাতে কপালে ভাঁজ পড়েছে ভক্তদের। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, ক্রাচে ভর দিয়ে অতি সাবধানে এক পা এক পা করে হাঁটছেন এই সুপারস্টার।

সাংবাদিক যোগেন শাহের শেয়ার করা ভিডিওতে দেখা যায়, হৃতিক বেশ ‘লো-প্রোফাইল’ বজায় রেখে পার্টি থেকে বিদায় নিচ্ছেন। পরনে ছিল ক্যাজুয়াল পোশাক। সাধারণত পাপারাজ্জিদের সামনে পোজ দিলেও এদিন পুরোপুরি এড়িয়ে যান তিনি।

তাকে দেখে বোঝা যাচ্ছিল, হাঁটতে বেশ কষ্ট হচ্ছে। ভক্তরা প্রিয় নায়কের এমন শারীরিক অবস্থা দেখে সোশ্যাল মিডিয়ায় দ্রুত আরোগ্য কামনা করেছেন। হৃতিকের এই শারীরিক কষ্টের আবহে নতুন এক তথ্য সামনে এনেছেন নামী কোরিওগ্রাফার বসকো মার্টিস।

তিনি জানিয়েছেন, আমরা পর্দায় যে হৃতিককে দেখি, তার প্রতিটি আইকনিক নাচের নেপথ্যে থাকে প্রবল লড়াই। সম্প্রতি এক সাক্ষাৎকারে বসকো স্মৃতিচারণ করেন ‘জিন্দেগি না মিলেগি দোবারা’ ছবির কালজয়ী গান ‘সেনোরিতা’র।

তিনি জানান, সেই গানের শুটিং চলাকালীন হৃতিক তীব্র যন্ত্রণায় ভুগছিলেন। বসকোর কথায়, ‘সেনোরিতার কোরিওগ্রাফি ছিল দারুণ কঠিন। শুটিংয়ের সময় হৃতিক প্রচণ্ড ব্যথার মধ্যে ছিলেন, অথচ পর্দায় তা বোঝার উপায় নেই।’

পর্দায় গানটি যতটা আনন্দ আর বন্ধুত্বের বার্তা দেয়, বাস্তবে তার উল্টো অভিজ্ঞতাই পার করতে হয়েছে হৃতিককে। শারীরিক অস্বস্তি সত্ত্বেও শুটিং থামাননি তিনি। হৃতিকের এমন পেশাদারিত্ব আর সংগ্রামের কথা জেনে বিষ্মিত নেটিজেনরা। পর্দার ঝকঝকে উপস্থাপনের আড়ালে যে দীর্ঘদিনের শারীরিক লড়াই লুকিয়ে ছিল, তা এতদিন অজানাই ছিল তার অসংখ্য ভক্তের কাছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com