1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন

৫ আগস্ট পরবর্তী ইসলামের বাক্সটি ছিনতাই করে নেওয়া হয়েছে: চরমোনাই

  • আপডেট টাইম :: সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬

শেরপুর : ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশে যে ইসলামী পরিবেশ সৃষ্টি হয়েছিল, সেটিকে ইসলামের একটি ‘বাক্স’ হিসেবে দেখেছিলেন বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। তিনি বলেন, সে সময় ইসলামী পরিবেশ তৈরি হলেও বর্তমানে তারা আলাদা হয়েছেন। কারণ সেই ইসলামের বাক্সটি ছিনতাই করে নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, যারা এখন যে নিয়মনীতি চালু করতে চায় তা আমেরিকার নীতির অনুসরণে। এসব নীতিতে ইনসাফ প্রতিষ্ঠা করা সম্ভব নয়। এটি সম্পূর্ণ ধোঁকাবাজি। আমরা যে উদ্দেশ্যে একসঙ্গে ছিলাম সেই উদ্দেশ্য থেকেই আজ আলাদা হয়েছি।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী আবু তালেব মোহাম্মদ সাইফুদ্দিনের পক্ষে শ্রীবরদী নতুন বাসস্ট্যান্ড মাঠে আয়োজিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শ্রীবরদী উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি খন্দকার মাওলানা আনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং সেক্রেটারি মুফতি শহিদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় শেরপুর-৩ আসনের হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি আবু তালেব মোহাম্মদ সাইফুদ্দিন, জেলা ইসলামী আন্দোলনের সহ-সভাপতি মাওলানা নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মুফতি ইসমাইল হোসেন জাফরী, ঝিনাইগাতী উপজেলা শাখার সভাপতি মাওলানা ইব্রাহিম খলিল, সেক্রেটারি হাফেজ মাওলানা আতাউর রহমান আশরাফীসহ কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

পথসভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের বিপুলসংখ্যক দলীয় নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। বক্তারা ইসলামী আদর্শভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠার মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক কল্যাণরাষ্ট্র গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com