1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বদলিজনিত কারণে শেরপুরে সহকারী কমিশনার মাসুদুর রহমানকে বিদায় চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা পুলিশের ঊধ্বর্তন ১৭ কর্মকর্তাকে বদলি, প্রজ্ঞাপন জারি নকলায় মাদকসেবীর জেল ও চার ফার্মেসির জরিমানা সাপের কামড়ে নিহত শাহিনের পরিবারের পাশে জেলা প্রশাসন জমি বিরোধে আইনুল হক হত্যা: শ্রীবরদী থেকে প্রধান আসামি মুরাদ গ্রেপ্তার পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফর স্থগিত ভূগর্ভস্থ পানির চাপ কমাতে লবণাক্ত পানি শোধনের নির্দেশ প্রধানমন্ত্রীর ঘরে ফেরার আকুতি: বিশ্বের কাছে ১০ মিনিট সময় চায় লাখো রোহিঙ্গা

কৃষক কার্ড-ফ্যামিলি কার্ড একটি প্রতারণা প্যাকেজ: নাহিদ ইসলাম

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড একটি প্রতারণার প্যাকেজ। এ প্যাকেজের কথা বলে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। বাংলাদেশের সংকট এখন কৃষক কার্ড বা ফ্যামিলি কার্ড নয়, বাংলাদেশের আসল সংকট হচ্ছে দেশের অর্থনীতিকে চাঙ্গা করা।

সোমবার (২৬ জানুয়ারি) রাতে রামগঞ্জ উপজেলার বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের ১০ দলীয় জোট মনোনীত এনসিপি প্রার্থী মাহবুব আলমের সমর্থনে আয়োজিত এক জনসভায় তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম আরও বলেন, বাংলাদেশের বড় সংকট হচ্ছে ঋণখেলাপি ও লুটেরাদের বিচারের আওতায় আনা। বাংলাদেশে যাতে বিনিয়োগ আসে, সে ধরনের পরিবেশ তৈরি করতে হবে। আমরা সে অনুযায়ী পরিকল্পনা ও ইশতেহার নিয়ে কথা বলছি। আমরা শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান নিয়ে কথা বলছি, নারীদের নিরাপত্তা নিয়েও কথা বলছি।

বিএনপি চেয়ারম্যান তাকে রহমানকে ইঙ্গিত করে তিনি বলেন, তারা তাহাজ্জুদের নামাজের পর ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিত থাকার আহ্বান জানিয়ে কেন্দ্র দখল করে সিল মারার পাঁয়তারা করছে। ঐক্যবদ্ধ বাংলাদেশের নেতাকর্মীরা এসব ষড়যন্ত্র রুখে দেবে।

তিনি বলেন, ১২ ফেব্রুয়ারি ভোটাররা যেন উৎসবমুখর পরিবেশে নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সে জন্য ১১ দলীয় জোটের নেতাকর্মীরা ভোটকেন্দ্র পাহারায় থাকবে। যারা ভোট প্রদানে বাধা সৃষ্টি করবে এবং নানামুখী ষড়যন্ত্র করবে, তাদের কঠোরভাবে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দেন এনসিপির এ নেতা।

এদিকে একই মঞ্চে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেন, আমরা আবারও মিডিয়াকে দলীয়করণের পথে যেতে দেখছি। উপরে উপরে সব প্রতিষ্ঠানকে একদিকে হেলে পড়তে দেখা যাচ্ছে। সবাইকে মনে করিয়ে দিতে চাই, ৫ আগস্টের আগে এ দেশের অনেক মিডিয়া দালালি করলেও ফ্যাসিবাদকে রক্ষা করতে পারেনি। এ দেশের জনগণ রক্ত দিয়ে ফ্যাসিবাদমুক্ত করেছে।

জনসভায় আরও উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-১ আসনের এনসিপি প্রার্থী মাহবুব আলম, উপজেলা জামায়াতের আমির নাজমুল হাসান পাটোয়ারী, পৌর জামায়াতের আমির অ্যাডভোকেট হাসান বান্না, জাতীয় নাগরিক পার্টির উপজেলা আহ্বায়ক মো. মাছুম বিল্লাহ, বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা আহ্বায়ক মিজানুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com