1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন নকলায় শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ

দাঁড়িয়ে থাকা সিএনজিকে ট্রাকের ধাক্কা, শিক্ষার্থীসহ নিহত ২

  • আপডেট টাইম :: বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬

চট্টগ্রাম : চট্টগ্রামের মীরসরাইয়ে দাঁড়িয়ে থাকা একটি সিএনজির পেছনে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় এক শিক্ষার্থীসহ দুইজন নিহত হয়েছেন।

এ ঘটনায় অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন।

বুধবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া বাজার এলাকায় জাহেদিয়া মাদরাসার সামনে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন হলেন- বড়তাকিয়া জাহেদিয়া দাখিল মাদরাসার দশম শ্রেণির শিক্ষার্থী খাদিজা মাশমুম। অপর নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আহত তিনজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি সিএনজিকে পেছন থেকে একটি ট্রাক সজোরে ধাক্কা দেয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। ধাক্কার পর নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি সড়কের পাশের একটি পুকুরে পড়ে যায়।

দুর্ঘটনার পর চট্টগ্রামমুখী লেনে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস, জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও যান চলাচল স্বাভাবিক করার কাজ শুরু করে।

চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার (মীরসরাই সার্কেল) নাদিম হায়দার বলেন, চট্টগ্রাম যাওয়ার পথে বড়তাকিয়া এলাকায় যানজট দেখে আমি ঘটনাস্থলে নামি। দুর্ঘটনা দেখে দ্রুত ফায়ার সার্ভিস ও থানা পুলিশকে খবর দিই। ঘটনাস্থলে দুইজন নিহত হয়েছেন এবং তিনজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ চলছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com