1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন

নির্বাচনী প্রচারণায় মির্জা ফখরুলকে ডিম ও মাটির ব্যাংক উপহার দুই ভোটারের

  • আপডেট টাইম :: শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬

ঠাকুরগাঁও : নির্বাচনী প্রচারণার সময় ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ব্যতিক্রমী উপহার দিয়েছেন দুই ভোটার। এক নারী ভোটার তাকে ডিম উপহার দেন, আর আরেকজন দীর্ঘদিন ধরে সঞ্চিত টাকা রাখা একটি মাটির ব্যাংক তুলে দেন তার হাতে।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার ভেলাজান মাধবপুর এলাকায় আয়োজিত এক নির্বাচনী পথসভায় এ ঘটনা ঘটে। উপস্থিত অনেকের দৃষ্টি আকর্ষণ করে ভোটারদের এই প্রতীকী উপহার প্রদান।

ভোটাররা জানান, ডিম ও মাটির ব্যাংক কোনো কটাক্ষ নয়; বরং এটি প্রার্থীর প্রতি শুভেচ্ছা এবং একটি শান্তিপূর্ণ ও নিরাপদ নির্বাচনের প্রতীক হিসেবে উপহার দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রচারণা চলাকালে এক নারী ভোটার সামনে এগিয়ে এসে ডিমভর্তি একটি ব্যাগ মির্জা ফখরুলের হাতে তুলে দেন। কিছুক্ষণ পর আরেকজন ভোটার তার ব্যক্তিগত মাটির ব্যাংকটি উপহার দেন। এ সময় সেখানে উপস্থিত মানুষের মধ্যে কৌতূহল ও আলোচনা দেখা যায়।

স্থানীয় নেতাকর্মীরা বলেন, মির্জা ফখরুলকে এ ধরনের ব্যতিক্রমী উপহার দেওয়ার ঘটনা নতুন নয়। আগের নির্বাচনগুলোতেও ভোটারদের পক্ষ থেকে তাকে নানা প্রতীকী ও অনন্য উপহার দেওয়া হয়েছিল। তাদের মতে, এসব ঘটনা নির্বাচনী প্রচারণাকে আরও মানবিক ও প্রাণবন্ত করে তোলে এবং প্রার্থী ও ভোটারের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের প্রকাশ ঘটায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com