1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বদলিজনিত কারণে শেরপুরে সহকারী কমিশনার মাসুদুর রহমানকে বিদায় চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা পুলিশের ঊধ্বর্তন ১৭ কর্মকর্তাকে বদলি, প্রজ্ঞাপন জারি নকলায় মাদকসেবীর জেল ও চার ফার্মেসির জরিমানা সাপের কামড়ে নিহত শাহিনের পরিবারের পাশে জেলা প্রশাসন জমি বিরোধে আইনুল হক হত্যা: শ্রীবরদী থেকে প্রধান আসামি মুরাদ গ্রেপ্তার পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফর স্থগিত ভূগর্ভস্থ পানির চাপ কমাতে লবণাক্ত পানি শোধনের নির্দেশ প্রধানমন্ত্রীর ঘরে ফেরার আকুতি: বিশ্বের কাছে ১০ মিনিট সময় চায় লাখো রোহিঙ্গা

১২ ফেব্রুয়ারি জাতির বাঁক পরিবর্তনের দিন: জামায়াত আমির

  • আপডেট টাইম :: রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬

শেরপুর : আগামী ১২ ফেব্রুয়ারি জাতির বাঁক পরিবর্তনের দিন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে শেরপুরে ১১ দলীয় জোটের নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, আমার অ্যাকাউন্ট হ্যাক করে কুরুচিপূর্ণ পোষ্ট করেছে। যারা মায়েদের সম্মান করে না তারা এখন মিছিল করছে। ইতর শ্রেণি না হলে কেউ এ কাজ করে। ওদের দুষ্কর্মের কারণে যেসব মায়েরা কষ্ট পেয়েছেন তাদের কাছে দুঃখ প্রকাশ করছি। বলেন, মা-বোনদের গায়ে হাত দিলে দেশে বিস্ফোরণ হবে। মায়ের ছেলেরা গালে হাত দিয়ে বসে থাকবে না। উই ওয়ান্ট জাস্টিস বলে যে যুবক-যুবতীরা রাস্তায় এসেছিলো তারা কাউকে ছেড়ে কথা বলবে না।

জামায়াত আমির আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে মাওলানা রেজাউল করিমকে হত্যা করা হয়েছে। যারা হত্যা করেছে, এটা নতুন না। অবিলম্বে বিএনপির হামলায় নিহত হওয়া জামায়াত নেতা শহিদ রেজাউল করিমের হত্যার বিচার করতে হবে।

তরুণদের বিষয়ে তিনি বলেন, ক্ষমতায় এলে বাংলাদেশের কোনো জেলা মেডিকেল থেকে বাদ পড়বে না। আগামীর বাংলাদেশে আমরা যুবকদের পাইলট বানিয়ে, যাত্রী হয়ে যাবো। যে পেশার যত ওজন, বেতন-ভাতা সেভাবেই উন্নীত করা হবে।

তিনি বলেন, কোনো চান্দা-বাটপারের সঙ্গে আমাদের সম্পর্ক থাকবে না। দলীয়ভাবে আমরা কোনো প্রতিশোধ নেব না, আইন কাউকে হাতে তুলে নিতে দেব না। মামলা বাণিজ্য করব না, আমাদের মামলায় দায়িত্বশীলতার পরিচয় দিয়েছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com