1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বদলিজনিত কারণে শেরপুরে সহকারী কমিশনার মাসুদুর রহমানকে বিদায় চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা পুলিশের ঊধ্বর্তন ১৭ কর্মকর্তাকে বদলি, প্রজ্ঞাপন জারি নকলায় মাদকসেবীর জেল ও চার ফার্মেসির জরিমানা সাপের কামড়ে নিহত শাহিনের পরিবারের পাশে জেলা প্রশাসন জমি বিরোধে আইনুল হক হত্যা: শ্রীবরদী থেকে প্রধান আসামি মুরাদ গ্রেপ্তার পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফর স্থগিত ভূগর্ভস্থ পানির চাপ কমাতে লবণাক্ত পানি শোধনের নির্দেশ প্রধানমন্ত্রীর ঘরে ফেরার আকুতি: বিশ্বের কাছে ১০ মিনিট সময় চায় লাখো রোহিঙ্গা

গণজোয়ারে ভয় পেয়ে বিলবোর্ড-ব্যানার ছিঁড়ে ফেলছে মাফিয়া গোষ্ঠী: নাহিদ ইসলাম

  • আপডেট টাইম :: সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬

ঢাকা : ঢাকা-১১ আসনে গণসমর্থনে আতঙ্কিত হয়ে মাফিয়া গোষ্ঠী পরিকল্পিতভাবে ব্যানার ও বিলবোর্ড ছিঁড়ে ফেলছে বলে অভিযোগ করেছেন ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। সোমবার (২ ফেব্রুয়ারি) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই অভিযোগ করেন।

নাহিদ ইসলাম বলেন, ঢাকা-১১ আসনে নাহিদ ইসলামের পক্ষে গণজোয়ারে ভয় পেয়েছে মাফিয়া গোষ্ঠী। ভয় পেয়ে একের পর এক আমার বিলবোর্ড, ব্যানার ছিঁড়ে ফেলছে তারা। শাপলাকলির অগ্রযাত্রা ঠেকিয়ে দেয়ার প্রাণপণ চেষ্টা চলছে।

এর আগে, রোববার রাতে ২৩ নং ওয়ার্ড এ নূরবাগ মসজিদের পাশে নাহিদ ইসলামের বিলবোর্ড ছিঁড়ে ফেলা হয়েছে। এমন ন্যাক্কারজনক ঘটনার নিন্দা জানান তিনি।

তিনি বলেন, ব্যানার, বিলবোর্ড ছিঁড়ে যারা আমাকে ঠেকাতে চায়, তারা ভুলের মধ্যে আছেন। আগামী ১২ তারিখ বাড্ডা, ভাটারা, রামপুরার মানুষ আপনাদের জবাব দেবে, ইনশাআল্লাহ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com