1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চলন্ত বাসে যাত্রী তোলা নিয়ে মারামারি, প্রাণ গেল পথচারীর! নেত্রকোণায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জলবায়ু পরিবর্তনে সমন্বিত উদ্যোগের আহ্বান নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বেসরকারি হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধিদল বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকা থেকে ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী সিলেটে টিলা ধসে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত মীর শাহে আলমকে টার্গেট করে প্রধানমন্ত্রীকে বিতর্কিত করার অপচেষ্টা চলছে: রাশেদ খাঁন বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী প্রাথমিকে শিক্ষক পদে ৪৬ হাজার পরিক্ষার্থীর ফলাফল পুনরায় প্রকাশের নির্দেশ

জামায়াত আমিরের ক্ষমতার বলি বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার : ছাত্রদল সভাপতি

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক : ‘জামায়াত আমিরের ক্ষমতার বলি’ হিসেবে বঙ্গভবনের এক সহকারী প্রোগ্রামারকে বেআইনিভাবে আটকে রাখার অভিযোগ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে এ অভিযোগ করেন।

পোস্টে তিনি বলেন, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে ওই সহকারী প্রোগ্রামারকে তার বাসা থেকে আটক করা হয়। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত প্রায় ৩৫ ঘণ্টা পার হলেও তাকে এখনো কোনো ম্যাজিস্ট্রেটের সামনে উপস্থাপন করা হয়নি, যা সংবিধান ও ফৌজদারি কার্যবিধির (সিআরপিসি) স্পষ্ট লঙ্ঘন।

ছাত্রদল সভাপতি বলেন, রাকিবুল ইসলাম রাকিব পোস্টে লিখেন, সংবিধান ও ফৌজদারি কার্যবিধি (সিআরপিসি) অনুযায়ী, ম্যাজিস্ট্রেটের আদেশ ছাড়া কাউকে ২৪ ঘণ্টার বেশি আটক রাখা আইনবিরোধী। অথচ একজন নিম্নপদস্থ চাকরিজীবীকে বেআইনিভাবে আটক রেখে তাকে হয়রানি করা হচ্ছে। এর মাধ্যমে ক্ষমতার অপব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, অনতিবিলম্বে আটক ব্যক্তিকে ম্যাজিস্ট্রেট ও সাংবাদিকদের সামনে উপস্থাপন করতে হবে। যেহেতু তাকে আইনবহির্ভূতভাবে আটক রাখা হয়েছে, সেহেতু আইনের বিধান অনুযায়ী ম্যাজিস্ট্রেটের উচিত ওই সহকারী প্রোগ্রামারকে জামিনে মুক্তি দেওয়া।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com