1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ যুবলীগকর্মী ও ছাত্রদল নেতা গ্রেফতার

  • আপডেট টাইম :: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে ভারতীয় ৩৫ বোতল মদসহ যুবলীগ কর্মী নেতা রকিব হোসেন (৩১) ও জেলা ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক রাকিব হোসেন স্বাধীন (২৮) কে গ্রেফতার করেছে থানা পুলিশ।

গতকাল রোববার (২২ নভেম্বর) আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে শনিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের পলাশিকুড়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত যুবলীগকর্মী রকিব হোসেন পলাশিকুড়া গ্রামের আবুল কালাম আজাদ এর ছেলে ও ছাত্রদল নেতা রাকিব হোসেন স্বাধীন আন্ধারুপাড়া বারমারী বাজার এলাকার মৃত সাবিজল হকের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বারমারী বাজারে পশ্চিমে পলাশিকুড়া রকিব হোসেনের বাড়িতে অভিযান চালায় পুলিশ। রাত দেড়টার দিকে চালানো ওই অভিযানে স্বাধীন ও রকিবকে ৩৫ বোতল ভারতীয় মদসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে রোববার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com