1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বদলিজনিত কারণে শেরপুরে সহকারী কমিশনার মাসুদুর রহমানকে বিদায় চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা পুলিশের ঊধ্বর্তন ১৭ কর্মকর্তাকে বদলি, প্রজ্ঞাপন জারি নকলায় মাদকসেবীর জেল ও চার ফার্মেসির জরিমানা সাপের কামড়ে নিহত শাহিনের পরিবারের পাশে জেলা প্রশাসন জমি বিরোধে আইনুল হক হত্যা: শ্রীবরদী থেকে প্রধান আসামি মুরাদ গ্রেপ্তার পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফর স্থগিত ভূগর্ভস্থ পানির চাপ কমাতে লবণাক্ত পানি শোধনের নির্দেশ প্রধানমন্ত্রীর ঘরে ফেরার আকুতি: বিশ্বের কাছে ১০ মিনিট সময় চায় লাখো রোহিঙ্গা

ঢাকা-১১ আসনে শত শত মানুষকে নিঃস্ব করে দেওয়া হয়েছে : নাহিদ ইসলাম

  • আপডেট টাইম :: সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী ও দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ঢাকা-১১ আসনে উন্নয়ন না হওয়ার একমাত্র কারণ ভূমিদস্যুতা। এই এলাকার শত শত মানুষকে নিঃস্ব করে দেওয়া হয়েছে।

তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের আগে প্রধান দুই দলের স্থানীয় নেতারাই ভূমি দখল করেছে। এই আসনের অন্যতম প্রধান সমস্যা রাজনৈতিক। এই এলাকার উন্নয়ন না হওয়ার পেছনের মূল কারণও রাজনৈতিক। আর সেই রাজনৈতিক কারণ হচ্ছে ভূমিদস্যুতা।

তিনি বলেন, ৫ আগস্টের আগে যারা প্রধান দুই দল হিসেবে পরিচিত ছিল, তাদের এখানকার স্থানীয় নেতারাই ৩০ বছর ধরে ভাগ-বাটোয়ারা করে ভূমি দখল করেছেন। নির্বাচিত হলে ঢাকা-১১ আসনে ভূমিদস্যুদের সিন্ডিকেট চিরতরে নির্মূল করা হবে।

গতকাল রাজধানীর মেরুল বাড্ডার ডিআইটি প্রজেক্ট খেলার মাঠে নির্বাচনী জনসভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, তিনি এই এলাকার সন্তান। তিনি কোনো জাতীয় পর্যায়ের বক্তব্য দিতে আসেননি, বরং তিনি এই এলাকার সন্তান হিসেবে এলাকার মানুষের জন্য কিছু কথা বলতে চান।

তিনি বলেন, তার জন্ম ঢাকার বেরাইদে। বাড্ডা-রামপুরায় তার শৈশব কেটেছে। ঢাকার এত কাছে হওয়া সত্ত্বেও বাড্ডা-ভাটারা এলাকার মানুষ দীর্ঘদিন ধরে অবহেলা ও বঞ্চনার শিকার। ভেতরের দিকে গেলে কখনো কখনো মনে হয় এটি ঢাকা নয়, যেন মফস্বলের কোনো এলাকা। এখানকার মানুষ নানা অসুবিধার মধ্য দিয়ে জীবন যাপন করছেন। তবে জুলাই গণঅভ্যুত্থানে বাড্ডা-রামপুরা আন্দোলন-প্রতিরোধের অন্যতম ‘হটস্পট’ হয়ে উঠেছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com