1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইরানের শত কোটি ডলারের তহবিল ছাড় দিচ্ছে আমিরাত: রিপোর্ট ডিবি পরিচয়ে জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে মারধর ও হেনস্তা নালিতাবাড়ীতে সাপের দংশনে মাদরাসা ছাত্রের মৃত্যু শ্রীবরদীতে বিজ্ঞান ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত সীমান্তে ভারতীয় ‘পুশইন’ চেষ্টার প্রতিবাদে নালিতাবাড়ীতে বিক্ষোভ-সমাবেশ ইসলামী ব্যাংকে কোনো ধরনের অবৈধ হস্তক্ষেপ হয়নি, আতঙ্কিত হবেন না: গভর্নর হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, আইডি-মেসেঞ্জার অটো লগআউট পে-স্কেল বাস্তবায়নের কারণ জানালেন অর্থমন্ত্রী মালিকপক্ষের অঘোষিত সিদ্ধান্তে লোড-আনলোড বন্ধ রয়েছে নাকুগাঁও স্থলবন্দরে বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে নিহত ২

  • আপডেট টাইম :: শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নে এই ঘটনা ঘটে। নিহত দুইজনের পরিচয় শনাক্ত করা যায়নি। তবে আহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাঁটাপাড়া গ্রামের মো. বজলুর রহমান (২০) ও মো. মিনহাজ (২২) এবং একই উপজেলার রাণিহাটি ইউনিয়নের উপরধুমি এলাকার মো. শুভ (২০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ফাটাপাড়া এলাকার কালামের বাড়িতে রাতে বোমা তৈরি করছিলেন কয়েকজন। এ সময় বোমার বিস্ফোরণ হলে দুইজন নিহত ও তিনজন আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে রাজশাহী মেডিকেলে পাঠানো হয়।

ঘটনার সত‍্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান, খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিজিবি ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com