1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চলন্ত বাসে যাত্রী তোলা নিয়ে মারামারি, প্রাণ গেল পথচারীর! নেত্রকোণায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জলবায়ু পরিবর্তনে সমন্বিত উদ্যোগের আহ্বান নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বেসরকারি হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধিদল বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকা থেকে ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী সিলেটে টিলা ধসে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত মীর শাহে আলমকে টার্গেট করে প্রধানমন্ত্রীকে বিতর্কিত করার অপচেষ্টা চলছে: রাশেদ খাঁন বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী প্রাথমিকে শিক্ষক পদে ৪৬ হাজার পরিক্ষার্থীর ফলাফল পুনরায় প্রকাশের নির্দেশ

জামায়াত-ছাত্রশিবির ইহুদি স্টাইলে রাজনীতি করে: ছাত্রদল সভাপতি রাকিব

  • আপডেট টাইম :: রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ছাত্রশিবির ইহুদি স্টাইলে অপকৌশলের রাজনীতি করার দাবি করেছেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম। তিনি বলেছেন, জামায়াত ইসলাম ও ছাত্রশিবির তাদের সমর্থক তো দূরের কথা, তাদের কয়েক লাখ একনিষ্ঠ নেতাকর্মীদের পরিচয় যুগের পর যুগ অপ্রকাশিত ও গুপ্ত রেখে- তাদের পারিবারিক, সামাজিক, ব্যক্তিগত ইত্যাদি রাজনৈতিক ও অরাজনৈতিক সমস্যায় জর্জরিত হলেও দলীয়ভাবে তার দায় নিতে হচ্ছে না। এ ধরনের ইহুদী স্টাইলের অপকৌশলের রাজনীতি করে বিধায় জামায়াত শিবিরকে আমরা এবং আলেম সমাজ মোনাফেক হিসেবে আখ্যায়িত করে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেছেন।

ছাত্রদলের সভাপতি বলেন, বিএনপি তার অঙ্গ ও সহযোগী সংগঠনের লাখ লাখ নেতাকর্মীই শুধু নয়, সমর্থকও যদি বাংলাদেশের বাস্তবতার নিরিখে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক নানাবিধ অরাজনৈতিক কোনো সমস্যায় জর্জরিত হয়- সেটা নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে মব করা হয়। শীর্ষ নেতৃবৃন্দের নামে নোংরা ও অশালীন স্লোগান দেওয়া হয়। সোশ্যাল মিডিয়ায় একের পর এক গুজব ছড়ানো হয়, সাথে সাথে সত্য মিথ্যার মিশ্রণে ফটোকার্ড তৈরি করে পুরো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়। অধিকাংশ ক্ষেত্রে এ ধরনের অপকর্মগুলো শিবির সরাসরি ফেস না করে শিবিরের বি-টিম এবং সি-টিমকে কাজে লাগায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com