1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইসলামী ব্যাংকে কোনো ধরনের অবৈধ হস্তক্ষেপ হয়নি, আতঙ্কিত হবেন না: গভর্নর হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, আইডি-মেসেঞ্জার অটো লগআউট পে-স্কেল বাস্তবায়নের কারণ জানালেন অর্থমন্ত্রী মালিকপক্ষের অঘোষিত সিদ্ধান্তে লোড-আনলোড বন্ধ রয়েছে নাকুগাঁও স্থলবন্দরে বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় গাঁজা উদ্ধার বিশ্বকাপ উপলক্ষে নিরাপদে পতাকা উত্তোলনের আহ্বান গোলাম কিবরিয়ার শিক্ষা ও কঠোর পরিশ্রমেই উন্নতির শিখরে পৌঁছানো সম্ভব: মির্জা ফখরুল মিরপুরে চলন্ত মোটরসাইকেলে ইট মেরে ছিনতাই: মূল পরিকল্পনাকারী আটক হাসপাতাল নয়, আদ দ্বীনের প্যাথলজির লাইসেন্স বাতিল করেছে কর্তৃপক্ষ, দাবি শিশির মনিরের

স্থগিত খামেনির বিদায় অনুষ্ঠান

  • আপডেট টাইম :: বুধবার, ৪ মার্চ, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজা, যা আজ সন্ধ্যায় তেহরানে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন। খবর টাইমস অব ইসরায়েল।

রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, ‘বিভিন্ন প্রদেশ থেকে লোকজন অনুষ্ঠানে অংশ নিতে চেয়েছেন এবং তাতে উপস্থিতির সংখ্যা অনেক বেশি হবে বলে আশা করা হচ্ছে। এজন্য উপযুক্ত বৃহত্তর পরিকাঠামো এবং আয়োজন সম্পন্ন করতে আরও সময় প্রয়োজন, তাই অনুষ্ঠান পরবর্তীকালে উপযুক্ত সময়ে অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

সপ্তাহান্তে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় খামেনি নিহত হওয়ার পর দেশজুড়ে শোকের আবহ সৃষ্টি হয়েছে। তার মৃত্যু ঘিরে রাজধানী তেহরানসহ বিভিন্ন এলাকায় ব্যাপক মানুষের উপস্থিতির সম্ভাবনা থাকায় নিরাপত্তা ও লজিস্টিক প্রস্তুতির স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

অনুষ্ঠানের নতুন সময়সূচি পরবর্তীতে জানানো হবে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com