1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আদমজী ইপিজেডে ভূত আতঙ্ক, একদিনের ছুটি ঘোষণা টেস্ট র‍্যাংকিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ পাউরুটি কিনতে গিয়ে আপন ২ বোনকে ধর্ষণচেষ্টা, দোকানি পলাতক ছাদে মাদক সেবন দেখে ফেলায় একই পরিবারের চারজনকে হত্যা, আটক ২ রাজনৈতিক মতাদর্শ নয়, পেশাগত যোগ্যতা হবে পদোন্নতির মানদণ্ড: প্রধানমন্ত্রী দ্বিতীয় দিনেই ইনিংস ব্যবধানে টেস্ট হারল বাংলাদেশ বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম, দেওয়া হলো গার্ড অব অনার খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমক, যা বলছেন নেটিজেনরা আজ বঙ্গভবনে যাবেন রাষ্ট্রপতি, দেওয়া হবে গার্ড অব অনার ওড়িশা উপকূলে বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে ডুবে গেছে কার্গো জাহাজ

হালুয়াঘাটে বিদেশী মদসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট টাইম :: শনিবার, ১১ জুলাই, ২০২০

মুহাম্মদ মাসুদ রানা, হালুয়াঘাট : ময়মনসিংহের হালুয়াঘাটে পুলিশের বিশেষ অভিযানে ৭০ বোতল মদসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে হালুয়াঘাট থানা পুলিশ।
পুলিশ সূত্র জানায়, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসানের নির্দেশে এসআই খোকন চন্দ্র সরকার ও আব্দুল হামিদ সঙ্গীয় ফোর্স নিয়ে গত ১১ই জুলাই শনিবার ভোরে বিশেষ অভিযান পরিচালনা করে উত্তর আকনপাড়া গ্রামের পাকা রাস্তার উপর হতে ভারতীয় ৭০ বোতল মদসহ ওই তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো- গাজীপুর জেলার কালিগঞ্জ থানার চরাখোলা গ্রামের বিমল পাল্মা এর পুত্র বিপ্লব পাল্মা (৩৬), বিনয় পাল্মা এর পুত্র সহৃত পাল্মা (২৬) ও একই থানার চোয়ারিয়া খোলা গ্রামের মৃত ধৃরেন্দ্র বিশ্বাস এর পুত্র রতন বিশ্বাস (৩৮)।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান বাংলার কাগজকে বলেন, হালুয়াঘাটে পুলিশের বিশেষ অভিযানে ৭০ বোতল ভারতীয় মদ ও একটি প্রাইভেটকারসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের নামে হালুয়াঘাট থানায় মাদক মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।
তিনি আরও বলেন, উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে হালুয়াঘাটকে অতিশীঘ্রই মাদকমুক্ত ঘোষণা করার লক্ষ্যে অবিরাম কাজ করে যাচ্ছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com