1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইসলামী ব্যাংকে কোনো ধরনের অবৈধ হস্তক্ষেপ হয়নি, আতঙ্কিত হবেন না: গভর্নর হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, আইডি-মেসেঞ্জার অটো লগআউট পে-স্কেল বাস্তবায়নের কারণ জানালেন অর্থমন্ত্রী মালিকপক্ষের অঘোষিত সিদ্ধান্তে লোড-আনলোড বন্ধ রয়েছে নাকুগাঁও স্থলবন্দরে বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় গাঁজা উদ্ধার বিশ্বকাপ উপলক্ষে নিরাপদে পতাকা উত্তোলনের আহ্বান গোলাম কিবরিয়ার শিক্ষা ও কঠোর পরিশ্রমেই উন্নতির শিখরে পৌঁছানো সম্ভব: মির্জা ফখরুল মিরপুরে চলন্ত মোটরসাইকেলে ইট মেরে ছিনতাই: মূল পরিকল্পনাকারী আটক হাসপাতাল নয়, আদ দ্বীনের প্যাথলজির লাইসেন্স বাতিল করেছে কর্তৃপক্ষ, দাবি শিশির মনিরের

হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে ড্রোন হামলা

  • আপডেট টাইম :: শনিবার, ৭ মার্চ, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক : হরমুজ প্রণালিতে একটি তেলবাহী ট্যাংকারে আত্মঘাতী ড্রোন হামলার ঘটনা ঘটেছে। শনিবার সকালে ট্যাংকারটি লক্ষ্য করে হামলা চালানো হয় বলে জানিয়েছে ইরানের ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

ইরানি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির খবরে বলা হয়, আইআরজিসি’র জনসংযোগ দপ্তর ৭ মার্চ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। হামলার শিকার ট্যাংকারটির নাম প্রিমা অয়েল ট্যাঙ্কার।

বিবৃতিতে বলা হয়, হরমুজ প্রণালিতে অনিরাপদ পরিস্থিতি সম্পর্কে আইআরজিসি নৌবাহিনীর বারবার সতর্কতা উপেক্ষা করে ট্যাংকারটি চলাচল করছিল। সতর্কবার্তা অমান্য করায় ট্যাংকারটিতে ড্রোন আঘাত হানে।

আইআরজিসি জানায়, যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনের কারণে টানা অষ্টম দিনের মতো কৌশলগত হরমুজ প্রণালি তাদের নিয়ন্ত্রণে রয়েছে।

আইআরজিসি আরও জানিয়েছে, ইরানের দৃষ্টিতে শত্রু দেশগুলোর সঙ্গে সংশ্লিষ্ট তেলবাহী ট্যাংকার ও বাণিজ্যিক জাহাজকে হরমুজ প্রণালি দিয়ে চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে না।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com