1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

শ্রীবরদীতে ১০ কেজি গাঁজাসহ পিকআপ ভ্যান জব্দ

  • আপডেট টাইম :: সোমবার, ৯ মার্চ, ২০২৬

রানা, শ্রীবরদী : শেরপুরের শ্রীবরদী থানা পুলিশের অভিযানে মালিক বিহীন একটি পিকআপ ভ্যান থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। ৯ ই মার্চ সোমবার ভোর সকালে কুড়িকাহনিয়া বাজার এলাকার শেরপুর টু শ্রীবরদী গামী সড়ক থেকে মালিক বিহীন নীল রঙের ঢাকা মেট্রো ন- ১৮ -৬০৩৫ মিনি পিকআপ ভ্যান গাড়ি থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

শ্রীবরদী থানার ওসি নুরুল আলমের তত্ত্বাবধানে এস আই আব্দুল হাই সঙ্গীয় পুলিশের একটি অভিযানিক দল এ অভিযান পরিচালনা করেন। উদ্ধারকৃত ১০ কেজি গাঁজার আনুমানিক মূল্য প্রায় আড়াই লক্ষ টাকা। এ ঘটনায় উপ পুলিশ পরিদর্শক (এস আই)
আব্দুল হাই বাদী হয়ে সোমবার দুপুরে অজ্ঞাতদের বিরুদ্ধে শ্রীবরদী থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেছেন।

শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ( ওসি) মোহাম্মদ নুরুল আলম মাদক উদ্ধারের সত্যতা স্বীকার করে সোমবার দুপুরে বলেন এ ঘটনায় অজ্ঞাতদের বিরুদ্ধে মাদক মামলা দায়ের করা হয়েছে। মামলাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে অচিরেই মাদকের প্রকৃত মালিক কে সনাক্ত করার চেষ্টা অব্যাহত রয়েছে।

মাদক ও চোরাচালান প্রতিরোধে উপজেলার বিভিন্ন স্থানে নিয়মিত তল্লাশি ও চেকপোস্ট কার্যক্রম অব্যাহত রয়েছে। মাদকের সঙ্গে কোন আপোষ নেই মাদক ব্যবসায়ীরা যতই প্রভাবশালী হোক না কেন তাদের ছাড় দেওয়া হবে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com