1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লক্ষ্মীপুরে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল বিক্রি, ৩ জনকে জরিমানা শিক্ষক নিয়োগে ৪০০ নম্বরের পরীক্ষা নেওয়ার প্রস্তাব পোশাকশ্রমিকের নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

লক্ষ্মীপুরে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল বিক্রি, ৩ জনকে জরিমানা

  • আপডেট টাইম :: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর পৌর এলাকায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ও জাটকা ইলিশ বিক্রির দায়ে তিনজনকে মোট ২১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৪ নভেম্বর) জেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সিনিয়র সহকারী কমিশনার মুহাম্মদ আরাফাত হুসাইন।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানকালে সরকার কর্তৃক নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ও অন্যান্য উপকরণ বিক্রির অপরাধে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী দুজনকে পৃথক দুটি মামলায় মোট ১৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়। এছাড়া নিষিদ্ধ জাটকা ইলিশ বিক্রির দায়ে এক বিক্রেতাকে একটি মামলায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে জব্দ করা নিষিদ্ধ জাল বিনষ্ট করা হয়। পাশাপাশি জব্দ করা জাটকা মাছ লক্ষ্মীপুর সরকারি শিশু পরিবারে বিতরণ করা হয়।

অভিযানে সার্বিক সহযোগিতা করেন লক্ষ্মীপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ও বাংলাদেশ পুলিশের সদস্যরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com