1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ন্যূনতম মজুরি নিয়ে সমঝোতা হয়নি, ২২ হাজার টাকায় অনড় শ্রমিকপক্ষ আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১

শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদী উপজেলার কর্ণজোড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে দুই কিশোরকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় অবৈধভাবে সীমান্ত পার হতে সহায়তার অভিযোগে স্থানীয় তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) বিশেষ অভিযান চালিয়ে ওই দুই কিশোরকে আটক করে। আটক কিশোররা হলো- নোয়াখালীর হাতিয়া উপজেলার গোবিন্দপুর গ্রামের কৃষ্ণপদ দাসের ছেলে অপু চন্দ্র দাস (১৭) এবং একই উপজেলার মৌলভী গ্রামের শিপন জল দাসের ছেলে চন্দন জল দাস (১৩)।

বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুই কিশোর ভারতে বসবাসরত তাদের চাচার কাছে শ্রমিক হিসেবে কাজ করার উদ্দেশ্যে সীমান্ত অতিক্রমের চেষ্টা করছিল বলে জানায়। এ কাজে অর্থের বিনিময়ে সহায়তাকারীরা হলেন- শ্রীবরদী উপজেলার বাবেলাকোনা গ্রামের মো. মামুন (২২), মো. কালু মিয়া (৩৫) এবং চান্দাপাড়া গ্রামের মাসুদ মিয়া (২৫)।

আটক দুই কিশোরকে শ্রীবরদী থানায় হস্তান্তর করে সীমান্ত পার হতে সহায়তার অভিযোগে ওই তিনজনকে পলাতক আসামি হিসেবে উল্লেখ করে শ্রীবরদী থানায় মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com