1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতসকালে দেশে ভূমিকম্প অনুভূত এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু আজ, পরীক্ষার্থী কমেছে পৌঁনে এক লাখ নওগাঁয় একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা শ্রীবরদীতে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্ধোধন গাইবান্ধায় অর্ধশতাধিক পরীক্ষার্থী পায়নি এসএসসি প্রবেশপত্র নারী আসনে জামায়াত জোটের প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ জ্বালানি সংকট নেই, পাচার ও অপচয় রোধে মূল্য বৃদ্ধি: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির নারী এমপি হয়ে সংসদে যাচ্ছেন আওয়ামী লীগ নেত্রী সুবর্ণা ট্রাকচালকের হাত-পা বেঁধে ১৪ হাজার লিটার তেল লুট, গ্রেপ্তার ২ ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য প্রয়োজন ন্যায়পরায়ণ বিচারক: প্রধানমন্ত্রী

ভিজিএফ কার্ডের ভাগ না পেয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

জামালপুর : জামালপুরের বকশীগঞ্জে ভিজিএফ কার্ড না দেওয়াকে কেন্দ্র করে এক প্যানেল চেয়ারম্যানকে মারধরের অভিযোগ উঠেছে উপজেলা স্বেচ্ছাসেবক দলের এক নেতার বিরুদ্ধে। মঙ্গলবার (১০ মার্চ) বেলা ৩টার দিকে বকশীগঞ্জ উপজেলা পরিষদে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মির্জা সোহেল বকশীগঞ্জ সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান। তিনি উপজেলার মির্জা বাড়ি এলাকার মরহুম মির্জা সাখওয়াত হোসেনের ছেলে। অভিযুক্ত আশিকুর রহমান তোলন বকশীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক।

প্যানেল চেয়ারম্যান মির্জা সোহেল বলেন, আশিকুর রহমান তোলন দুপুরে ফোন করে তাকে উপজেলা পরিষদে ডেকে নেন। সেখানে গিয়ে তিনি কয়েকটি ভিজিএফ কার্ড চান। তিনি কার্ড দিতে অস্বীকৃতি জানালে তোলন ক্ষিপ্ত হয়ে তাকে ধাক্কা দিয়ে মারধর করেন। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে এবং শিগগিরই আইনের আশ্রয় নেওয়া হবে বলে জানান তিনি।

এখনো চাল বিতরণ শুরু হয়নি, কার্ড তৈরির কাজ চলছে। এর মধ্যেই ব্যক্তিগতভাবে কার্ড চাওয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। বিষয়টি তিনি প্যানেল চেয়ারম্যানকে সঙ্গে নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানিয়েছেন। তবে উপজেলা বিএনপিকে ২০ শতাংশ কার্ড দেওয়ার বিষয়ে তিনি বলেন, দলীয়ভাবে কিছু তালিকা দেওয়ার কথা শোনা গেছে, যাতে যাচাই-বাছাই করে কার্ড দেওয়া যায়।

তবে অভিযোগ অস্বীকার করেছেন আশিকুর রহমান তোলন। তিনি বলেন, ‘এমন কোনো ঘটনা ঘটেনি, মূলত একটি ট্রেড লাইসেন্স নিয়ে ঝামেলা থেকে কথা কাটাকাটি হয়। এর বেশি কিছু হয়নি।’

জামালপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নুরুল মোমেন আকন্দ কাউসার জানান, বিষয়টি তিনি আগে জানতেন না। কেউ লিখিত বা মৌখিকভাবে অভিযোগ জানালে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে জানতে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হাইকে ফোন করা হলে তিনি নেটওয়ার্ক সমস্যার কথা বলে কল কেটে দেন। পরে একাধিকবার চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com